নীলফামারীতে টিকা পেলেন ১৯২ এইচসএসসি পরীক্ষার্থী

নীলফামারী প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২১, ১৮:২৭আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৮:২৭

নীলফামারীতে এইচএসসি শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) প্রথমদিন সদরের ১৯২ পরীক্ষার্থী টিকা পেয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে নীলফামারী সরকারি কলেজের শীততাপ নিয়ন্ত্রিত একটি কক্ষে সকাল সাড়ে ১০টার দিকে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর কবির, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ আল মামুন ও কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শায়লা ইসলাম প্রমুখ।

চিকিৎসা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, সদর উপজেলার তিন হাজার ৪০১ এইচএসসি পরীক্ষার্থীকে ২৫ নভেম্বরের মধ্যে প্রথম পর্যায়ে ফাইজারের করোনা টিকা দেওয়া হবে। উদ্বোধনী দিনে ১৯২ জনকে টিকা দেওয়া হয়। এই টিকাগ্রহণে অভিভাবক ও শিক্ষার্থীদের প্রচুর আগ্রহ দেখা গেছে।

টিকা নেওয়াদের মধ্যে ১৮৬ জন মেয়ে এবং ছয় জন ছেলে। টিকা নেওয়ার পর কারও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এইচএসসি পরীক্ষার্থীরা ওই কেন্দ্রে এসে নিতে পারবেন।

অন্য পাঁচ উপজেলা থেকে এইচসএসসি পরীক্ষার্থীর সংখ্যা জানতে চাওয়া হয়েছে। উপজেলায় শিক্ষার্থীদের টিকা দেওয়ার সঠিক হিসাব না পাওয়ায় তা উল্লেখ করা সম্ভব হয়নি। টিকার প্রাপ্তিতা সাপেক্ষে তাদেরও দেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু
শিক্ষার্থীর আত্মহত্যাহামলার শিকার ব্রাইট স্কুলের চেয়ারম্যান, ঢামেকে ভর্তি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম