ছাত্রীনিবাসে বিশ্ববিদ্যালয় ছাত্রীর লাশ, সহপাঠীদের বিক্ষোভ

দিনাজপুর প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২১, ২২:২৯আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ২২:২৯

দিনাজপুরে ছাত্রীনিবাস থেকে মাধবী রায় বর্মণ নামে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে প্রান্ত ছাত্রীনিবাস থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

মাধবী রায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী। তার মৃত্যুর ঘটনায় ছাত্রীনিবাসের মালিক যুক্ত আছে দাবি করে দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন সহপাঠীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় নিজ কক্ষের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মাধবীর লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন ছাত্রীনিবাসের অন্য ছাত্রীরা। পুলিশ এসে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ উদ্ধার করে।

 দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, এখনই কিছু বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মামুনুর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। সহপাঠীর মৃত্যুর সংবাদে শিক্ষার্থীরাও এসেছে। রাত সাড়ে ৯টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান করে দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে। 

সহপাঠীদের অভিযোগ, মৃত্যুর ঘটনা ঘটেছে দুপুরে। কিন্তু ছাত্রীনিবাসের মালিক সে তথ্য গোপন করে ওই কক্ষটি তালাবদ্ধ করে রাখেন। এ ঘটনায় তার সংশ্লিষ্টতা রয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী