বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেলো ৫ জনের

গাইবান্ধা প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২১, ০৯:৫১আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৬:৩৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হানিফ পরিবহনের একটি নৈশকোচের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন।

শুক্রবার (১৯ নভেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের বকচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—অটোরিকশার চালক টুকু আমিন (৬৫), যাত্রী সোহাগ মিয়া (২২), আশরাফ মিয়া (৭০), রিপন মিয়া (৩২) ও সুজন মালি (৪০)। তাদের বাড়ি গোবিন্দগঞ্জের ঘোষপাড়া, শিবপুর, বর্ধনকুটি ও মধ্যপাড়া গ্রামে। 

আহতরা হলেন—সিদ্দিক মিয়া (৪০), মাজেদুল ইসলাম (৩০) ও খোকন চন্দ্রকে (২২)। তাদেরকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি কোচ রংপুরের দিকে যাচ্ছিল। সকালে গোবিন্দগঞ্জের বকচর এলাকায় পৌঁছালে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিন জন মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুই জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার তৎপরতা চালায়। 

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আরিফ আনোয়ার জানান, ঘটনাস্থল থেকে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। আর আহত পাঁচজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে হাসপাতালে দুই জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। দুর্ঘটনাকবলিত কোচসহ দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা উদ্ধার করে করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হৃযেছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, ওভারটেক করতে গিয়ে অটোরিকশার সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। লাশ স্বজনরা বাড়ি নিয়ে গেছেন। এ ঘটনায় একটি মামলার প্রক্রিয়া চলছে। 

/এসএইচ/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের