প্রচারণায় বের হওয়ার আগে প্রার্থীর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২১, ১৮:১৮আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৮:৩৭

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২৮ নভেম্বর। ভোটের মাত্র ৯ দিন পূর্বে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নে সংরক্ষিত এক নারী সদস্য প্রার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) সকালে মেনেকা বেগম নামে ওই নারী নিজ বাড়িতে ভাত খাওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মেনেকা বেগম ইউনিয়নের ছাটবাড়ি গ্রামের গোলাপ উদ্দিনের স্ত্রী। তিনি বক প্রতীক নিয়ে ওই ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

মেনেকা বেগমের স্বামী গোলাপ উদ্দিন বলেন, ‘শুক্রবার সকালে নিজ বাড়ির আঙিনায় ভাত খেতে বসে সে। ভাত খাওয়া অবস্থায় মৃত্যুবরণ করে। নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে বেশ ব্যস্ত সময় পার করছিল। বিশেষ করে প্রতীক বরাদ্দের পর থেকে প্রতিদিন সকালে প্রচারণায় বের হতো। শুক্রবারও প্রচারণায় বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। হয়তো তাড়াহুড়ো করে খেতে গিয়ে গলায় ভাত আটকে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।’

তবে প্রার্থীর মৃত্যুতে ওই সংরক্ষিত আসনে নির্বাচন অনুষ্ঠানে আইনি কোনও বাধা নেই বলে জানিয়েছেন কচাকাটা ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা শাহাদৎ হোসেন।

মেনেকা বেগমের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘ইউপি নির্বাচনে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে কোনও প্রার্থীর মৃত্যুর পরও দুইয়ের অধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত হলে নির্বাচন অনুষ্ঠানে আইনি বাধা নেই। ওই সংরক্ষিত পদে আরও চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুতরাং আগামী ২৮ নভেম্বর যথানিয়মে ওই আসনে ভোটগ্রহণ হবে।’

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের