নারীকে কুপিয়ে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

রংপুর প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২১, ২০:৪৮আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ২১:৪০

রংপুরে নারীকে কুপিয়ে হত্যা মামলায় কছিম উদ্দিন নামে এক যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩৯ নভেম্বর) সন্ধ্যায় রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক তারিক হোসেন এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা গেছে, রংপুরের কাউনিয়া উপজেলার বাগবাড়ি গ্রামের জাফর উদ্দিনের ছেলে কছিম উদ্দিন ঢাকায় একটি সিমেন্ট কারখানার ট্রাকচালক ছিলেন। এ সময় নারায়ণগঞ্জের রোজিনা বেগমের সঙ্গে মোবাইল ফোনে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরমধ্যে রোজিনার সঙ্গে ঢাকায় একটি বাসা ভাড়া নিয়ে ১৫ দিন থাকেন। জরুরি প্রয়োজনে রংপুরে বাড়িতে যাওয়ার কথা জানান কছিম। রোজিনাও তার সঙ্গে যেতে চান।

২০১৬ সালের ৫ নভেম্বর রোজিনাকে নিয়ে রংপুরে চাচাতো ভাইয়ের বাড়িতে দুই দিন থাকেন কছিম। কছিমের বাড়িতে যাওয়ার জন্য চাপ দিলে রোজিনাকে কাউনিয়া উপজেলার কুর্শা বিলের কাছে নিয়ে যায়। সেখানে কুপিয়ে হত্যা করে তার লাশ বিলে ফেলে পালিয়ে যায় কছিম। তিন দিন পর লাশ ভেসে ওঠে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল ইসলাম ঘটনা তদন্ত করতে গিয়ে কছিম উদ্দিনের মোবাইল ফোন নম্বর পান। পরে তাকে ঢাকা থেকে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে রোজিনাকে হত্যার কথা স্বীকার করে কছিম। পরে আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তদন্ত শেষে পুলিশ তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

মামলায় ২১ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে কছিম উদ্দিনকে দোষী সাব্যস্ত করে মঙ্গলবার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মামলা পরিচালনাকারী আইনজীবী ফারুক আহাম্মেদ জানান, আমরা ন্যায়বিচার পেয়েছি।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান