‌‘খালেদা জিয়াকে বিষ প্রয়োগ করায় বিদেশ যেতে দেওয়া হচ্ছে না’

রংপুর প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২১, ২৩:০০আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ২৩:০০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাকস্থলিতে রক্তক্ষরণ হচ্ছে। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। এই সরকার তাকে বিষপান করিয়েছে বলে বিদেশে চিকিৎসা নিতে যেতে দিচ্ছে না।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকালে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়ের জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

টুকু বলেন, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য কেন বিদেশে যেতে দেওয়া হচ্ছে না, দেশের মানুষ তা জানতে চায়। বিএনপি দাবি আদায় করে মাঠ ছাড়বে। তা না হলে আন্দোলন অব্যাহত থাকবে।

রংপুর মহানগর বিএনপি সভাপতি শামসুজ্জামান শামুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, জেলা সভাপতি সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক রইছ আহাম্মেদ প্রমুখ।

/এসএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের