ফাঁকা জমিতে ডাকাতের লাশ

গাইবান্ধা প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২১, ১৬:৩৪আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৬:৩৪

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার একটি ফাঁকা জমি থেকে সাদা মিয়া (৪০) নামে এক ডাকাতের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে, সকালে পলাশবাড়ির মহদীপুর ইউনিয়নের বড় গোবিন্দপুর (নিশানতারা) ব্রিজ সংলগ্ন এলাকার ফাঁকা জমি থেকে তার লাশ উদ্ধার করে। তাকে ছুরিকাঘাতে হত্যার পর দুর্বৃত্তরা লাশ ফেলে যায় বলে ধারণা পুলিশের। 

সাদা মিয়া মহদীপুর ইউনিয়নের বড় গোবিন্দপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে। ডাকাত সাদা মিয়ার বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একাধিক মামলা রয়েছে।

স্থানীয়রা জানায়, শনিবার সকালে নিশানতারা ব্রিজ সংলগ্ন একটি ফাঁকা জমিতে লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে আশপাশের লোকজন এসে লাশটি সাদা মিয়ার বলে শনাক্ত করে। বিষয়টি পলাশবাড়ী থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি মো. মাসুদ রানা জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ছুরিকাঘাতে হত্যার পর দুর্বৃত্তরা তার লাশ ফেলে রাখে বলে ধারণা করা হচ্ছে। নিহত সাদা মিয়া ডাকাতিসহ একাধিক মামলার আসামি ছিলেন।

তিনি আরও জানান, তবে কারা তাকে কী কারণে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পলাশবাড়ী থানায় একটি মামলা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম