পঞ্চগড়ে লিকুইড অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২১, ১৭:২৬ আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৭:২৬

পঞ্চগড়ে ১০ হাজার লিটার ক্ষমতাসম্পন্ন লিকুইড অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে। এ প্ল্যান্টের মাধ্যমে একসঙ্গে ১০০ জন রোগীকে অক্সিজেন সরবরাহ করা যাবে। করোনা এবং শ্বাসকষ্টের রোগীরা এই সেবা পাবেন।

রবিবার দুপুরে (৫ ডিসেম্বর) পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বরে এই অক্সিজেন প্ল্যাটের উদ্বোধন করা হয়। পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল হক প্রধান আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এর উদ্বোধন করেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ইউনিসেফের অর্থায়নে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে স্পেকট্রা ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ প্ল্যান্ট নির্মাণ করে।

সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান জানান, পঞ্চগড় জেলায় এ পর্যন্ত তিন হাজার ৮২৬ জন রোগী করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন তিন হাজার ৭৫২ জন। বর্তমানে সাত জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬৭ জনের। জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৫৪ জনের, রিপোর্ট পাওয়া গেছে ১২ হাজার ২৬টির।

সিভিল সার্জনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম শফিকুল ইসলাম, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মনসুর আলম প্রমুখ বক্তব্য রাখেন।

 

/এমএএ/
সম্পর্কিত
‘২০ জেলায় সমন্বিত মেডিক্যাল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার’
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
মোটরসাইকেল চোর চক্রের সদস্য কনস্টেবল, যেভাবে ধরা পড়লেন
মোটরসাইকেল চোর চক্রের সদস্য কনস্টেবল, যেভাবে ধরা পড়লেন
টোকিওতে তারেক রহমান-সানায়ে তাকাইচির বৈঠক ২৭ অক্টোবর
টোকিওতে তারেক রহমান-সানায়ে তাকাইচির বৈঠক ২৭ অক্টোবর
ঢামেকের বারান্দায় পড়েছিল যুবকের মরদেহ, মেলেনি স্বজনের সন্ধান
ঢামেকের বারান্দায় পড়েছিল যুবকের মরদেহ, মেলেনি স্বজনের সন্ধান
অস্ত্রের লাইসেন্স থাকলেই প্রকাশ্যে প্রদর্শন ও হুমকি দেওয়া যায়?
অস্ত্রের লাইসেন্স থাকলেই প্রকাশ্যে প্রদর্শন ও হুমকি দেওয়া যায়?
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন