বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেলো কলেজছাত্রের

গাইবান্ধা প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২১, ০৮:৪৫আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ০৮:৪৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ব্যাডমিন্টন খেলার জন্য আলো জ্বালাতে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে আবুল কালাম আজাদ নামে (২৩) এক কলেজছাত্র মারা গেছেন।

রবিবার (৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের শিবের বাজার এলাকায় এই ঘটনা ঘটে। 

আজাদ শিবের বাজার এলাকার আব্দুস ছাত্তারের ছেলে। তিনি গাইবান্ধা সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানায়, রাত ৮টার দিকে শিবের বাজার এলাকায় ব্যাডমিন্টন খেলার প্রস্তুতি নিচ্ছিলেন আজাদসহ কয়েকজন যুবক। এ সময় পাশের একটি বৈদ্যুতিক খুঁটি থেকে তার দিয়ে সংযোগ নেওয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হন আজাদ। দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।  

হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী সাজু জানান, ঘটনাটি থানা পুলিশকে অবগত করা হয়েছে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের