মোটরসাইকেলের তেলের ট্যাংকিতে মিললো ১১ কেজি গাঁজা

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
০৭ ডিসেম্বর ২০২১, ১৭:০১আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৭:০১

আগে থে‌কেই পুলিশের কাছে খবর ছিল দু‌টি মোটরসাইকে‌লে ক‌রে গাঁজা নি‌য়ে জেলার সীমানা পার হবে কয়েকজন মাদক পাচারকারী। জেলা শহরের প্রবেশ পথে ধরলা ব্রিজের পূর্ব প্রান্তে চেক‌পো‌স্টে অপেক্ষা করছিল পুলিশ। চেকপোস্টটি অতিক্রমের সময় গ‌তিরোধ কর‌তে চাইলে দু‌টি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান তিন মাদক পাচারকারী। ধরা পড়েন একজন। কিন্তু জব্দ মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে গাঁজা পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত মোটরসাইকেলের ট্যাংকিতে খোঁজ মেলে গাঁজার।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) শহরের ধরলা চেক‌পোস্টে আটক দু‌টি মোটরসাই‌কে‌ল থেকে মোট ১১ কেজি গাঁজা উদ্ধার ক‌রে পুলিশ। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।

আটক যুবকের নাম আবেদ আলী (২০)। সে জেলার ফুলবাড়ি উপজেলার বেরাকুটি বাজার এলাকার ধনিপাড়া গ্রামের মৃত মো. আব্দুল গফুরের ছেলে।

মঙ্গলবার দুপুরে ধরলা চেক‌পো‌স্টে গি‌য়ে দেখা গেছে, জব্দ দু‌টি মোটরসাই‌কেলের ট্যাংকির ভেতর থেকে পলিথিনে মোড়া‌নো একের পর এক গাঁজার পোট‌লা বের করা হচ্ছে। পুলিশ ও জনতার উপস্থিতিতে আটক যুবক নিজেই সেগু‌লো বের করছেন। প‌রে পুলিশ সেগু‌লো পরিমাপের ব্যবস্থা ক‌রে।

আটক আবেদ আলী জানান, সীমান্ত পথে এসব গাঁজা ভারত থেকে ফুলবাড়ী আনা হ‌য়ে‌ছে। ছয় হাজার টাকার চুক্তিতে মঙ্গলবার সকালে তার এলাকার মাদক ব্যবসায়ী আক্তারসহ আরও দুজন মি‌লে গাঁজাগুলো ফুলবাড়ি থেকে উলিপুর পৌঁছে দিতে রওনা দেন। উলিপুর হয়ে নদীপথে জেলার সীমানা পার হওয়ার কথা ছিল তার।

সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, মাদকসহ মোটরসাইকেল দুটি থানায় নিয়ে আসা হয়েছে। আটক যুবকসহ এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী