হিলি সীমান্ত থেকে ২ মাদ্রাসাছাত্রকে ধরে নিয়ে গেছে বিএসএফ

হিলি প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২২, ১৬:০৭আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৯:১৬

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে দুই মাদ্রাসাছাত্রকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিষয়টি জানার পর বিএসএফের কাছে ওই দুই ছাত্রকে ফেরত চেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার দুপুর দেড়টার দিকে হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলার ১০-এস-এর বালুরচর এলাকার ভারত অংশ থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। তারা আলিহাট গাজী আমেনিয়া দাখিল মাদ্রাসার দশম ও অষ্টম শ্রেণির ছাত্র।

তাদের সহপাঠী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, টিকা প্রদান শেষে সহপাঠীদের সঙ্গে হিলি বাজারে ঘুরতে আসে তারা। দুই জন হিলি সীমান্ত এলাকায় ঘুরতে যায়। রেললাইন ধরে হাঁটতে হাঁটতে নিচে ভারতের দিকে নেমে যায়। এ সময় তাদেরকে ডাক দিয়ে কথা বলে ধরে নিয়ে যায় বিএসএফ।

আলিহাট গাজী আমেনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোয়াজ্জেম হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, আজ আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান করা হয়েছে। টিকা দেওয়ার জন্য তাদেরকে নিয়ে হিলি স্থলবন্দরের কেন্দ্রে আসি। টিকা প্রদান শেষে শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ফিরে যাওয়ার জন্য বলা হয়। কিন্তু দুই ছাত্র হিলি সীমান্তের চেকপোস্ট গেটের দিকে ঘুরতে যায়। একপর্যায়ে সীমান্ত এলাকা চিহ্নিত করতে না পেরে ভারতের অংশে ঢুকে পড়ে। এ সময় বিএসএফ তাদেরকে আটক করে নিয়ে যায়।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলম হোসেন জানান, দুই স্কুলছাত্রকে ফেরত চেয়ে আমরা বিজিবির পক্ষ থেকে বিএসএফকে জানিয়েছি। তারা যে বাংলাদেশি নাগরিক এমন প্রমাণ চেয়েছে বিএসএফ। আমরা এজন্য ওই দুই শিক্ষার্থীর অভিভাবককে জন্ম নিবন্ধন নিয়ে আসার জন্য বলেছি। জন্ম নিবন্ধন তারা আসলে আমরা দুই জনকে ফেরত নিয়ে আসবো।

/এএম/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি