হিলির দুই মাদ্রাসাছাত্রকে ৪ ঘণ্টা পর ফেরত দিলো বিএসএফ

হিলি প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২২, ১৯:১২আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৯:২১

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে আটকের চার ঘণ্টা পর দুই মাদ্রাসাছাত্রকে ছেড়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পতাকা বৈঠকের পর রবিবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাদেরকে হস্তান্তর করে বিএসএফ।

দুপুর দেড়টার দিকে হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলার ১০-এস-এর বালুরচর এলাকার ভারত অংশ থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। তারা আলিহাট গাজী আমেনিয়া দাখিল মাদ্রাসার দশম ও অষ্টম শ্রেণির ছাত্র।

ঘটনার পর বিজিবি ও বিএসএফের মাঝে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলম হোসেন ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সুলতান সিং। 

এ ছাড়া সেখানে হাকিমপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন ও আলিহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: হিলি সীমান্ত থেকে ২ মাদ্রাসাছাত্রকে ধরে নিয়ে গেছে বিএসএফ

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলম হোসেন জানান, দুই ছাত্রকে আটকের পর বিকালে সীমান্তে দুই বাহিনীর মাঝে বৈঠক হয়। পরে তাদেরকে ফেরত দেয় বিএসএফ। আমরা দুই জনকে পুলিশের কাছে হস্তান্তর করেছি।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, ও তারা অপ্রাপ্ত বয়স্ক। টিকা দিতে এসে সীমান্ত দেখতে গিয়ে ভুলে ভারতে চলে যায়। তাদের অবৈধ অনুপ্রবেশ বা অনৈতিক কোনও উদ্দেশ্য ছিল না। তাই তাদেরকে পরিবার ও জনপ্রতিনিধির কাছে বুঝিয়ে দেওয়া হবে। 

/এসএইচ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের