নবনির্বাচিত ইউপি সদস্য মাদক মামলায় গ্রেফতার  

হিলি প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২২, ১২:৪০আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১২:৪০

দিনাজপুরের বিরামপুরে মাদকের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আমিনুর ওরফে আমিরুল ইসলাম (৩৬) নামের নব-নির্বাচিত এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টায় বিরামপুর পৌর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার (২১ জানুয়ারি) সকালে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। 

আমিরুল ইসলাম উপজেলার দিওড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য। তিনি ওই এলাকার এমদাদুল হকের ছেলে।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মোহন্ত বাংলা ট্রিবিউনকে বলেন, টঙ্গী পশ্চিম থানায় একটি মাদকের মামলায় আমিরুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। বৃহস্পতিবার রাতে আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি সে বিরামপুর পৌর এলাকায় অবস্থান করছে। এর পরে পুলিশের একটি বিশেষ দল পৌর শহর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

তিনি আরও জানান, তার নামে বিরামপুরসহ বিভিন্ন থানায় চারটি মাদকের এবং একটি চাঁদাবাজির মামলা রয়েছে।

/টিটি/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী