তেঁতুলিয়ায় আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

পঞ্চগড় প্রতিনিধি 
২২ জানুয়ারি ২০২২, ১২:৫৩আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১৫:৪২

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুই দিন পর আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। 

শনিবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। শুক্রবার (২১ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

পশ্চিমা বায়ু ও উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা কমতে শুরু করেছে। সকাল সকাল সূর্য উঠেছে। তবে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। এতে নিম্ন আয়ের মানুষের ভোগান্তি বেড়েছে। কাজ না পেয়ে অসহায় হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ।

শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বেড়েছে। জেলায় সাড়ে তিন লক্ষাধিক শীতার্ত মানুষ। তাদের মধ্যে জেলা প্রশাসন প্রায় ৩৪ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বলে জানা গেছে। পাশাপাশি বেসরকারি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনও শীতার্তদের জন্য এগিয়ে এসেছেন। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, দুই দিন পর আবারও তাপমাত্রা কমেছে। আগামী তিন থেকে চার দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। 

পড়ুন:
আবহাওয়ার আরও খবর। 
তাপমাত্রার আরও খবর।
শৈত্যপ্রবাহ- এর খবর।

/এসএইচ/
সম্পর্কিত
দুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
দৌলতখানে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
লালমনিরহাটে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের