হিমেল হাওয়ায় কাবু পঞ্চগড়বাসী, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

পঞ্চগড় প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২২, ১১:১৭আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১১:১৭

পশ্চিম ও উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় কাবু হয়ে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের বাসিন্দারা। সকাল থেকে চলছে সূর্যের লুকোচুরি খেলা। আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সকাল ৯টায় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে শৈত্যপ্রবাহের ফলে ভোগান্তিতে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া গরিব অসহায় মানুষ।
 
আবহাওয়া দফতর বলছে, গত কয়েকদিন ধরে পশ্চিম ও উত্তর দিক থেকে বয়ে যাচ্ছে হিমেল বাতাস। অন্যদিকে চলছে সূর্যের লুকোচুরি। এরফলে জেলায় তাপমাত্রা উঠানামা করছে। রাত থেকে সকাল পর্যন্ত কনকনে শীতে মানুষ জবুথবু হয়ে পড়েছে। অন্যদিকে দিনের বেলা সূর্যের মুখ দেখা গেলেও উত্তাপ মিলছে না। বেলা গড়িয়ে পড়লে শীতের প্রকোপও বেড়ে যাচ্ছে। রাতে ঝরছে কুয়াশা বৃষ্টি।

মঙ্গলবার সকালে সূর্যের মুখ দেখা গেলেও কিছুক্ষণ পর মেঘে ঢাকা পড়ে। এরপর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে। তীব্র হিম বাতাসে মানুষ গরম কাপড় পরে জরুরি প্রয়োজনে বের হচ্ছে। 

তবে দীর্ঘস্থায়ী ঘনকুয়াশা না থাকায় কৃষি ক্ষেত্রে কোনও সমস্যা হচ্ছে না। বরং শীতের এ আবহাওয়া গম, সরিষাসহ শীতকালীন শাকসবজির জন্য উপকারী। তারপরও জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিচ্ছেন বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য) মো. শাহ আলম মিয়া। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

 

/টিটি/
সম্পর্কিত
দুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
দৌলতখানে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
লালমনিরহাটে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি