বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

কুড়িগ্রাম প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২২, ১৭:৪৬আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১৭:৪৬

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে পাশান আলী (৪২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ডিগ্রিরচর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫২ এর ৬ সাব পিলারের কাছ দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে তাকে আটক করা হয়। পরে তাকে রৌমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।

আটক পাশান আলী ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার সুখচর থানার কুয়াডাঙ্গা গ্রামের মৃত ছাত্তার আলীর ছেলে বলে জানা গেছে।

বিজিবি জানায়, ভারতীয় কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। ওই ভারতীয় নাগরিক চোরাচালান ব্যবসা সংক্রান্ত বিষয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, ‘শনিবার সকালে ওই ভারতীয় নাগরিককে আটকের পর আমাদের কাছে হস্তান্তর করেছে বিজিবি। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে। তাকে রবিবার সকালে আদালতে পাঠানো হবে।’

/এফআর/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের