বিজিবির গাড়িতে বাসের ধাক্কায় সদস্য আহত

নীলফামারী প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫০আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ২১:৫৬

নীলফামারীর ডিমলায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আরিফ নামের এক বিজিবি সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে ডিমলা সদর ইউনিয়নের কেয়ার বাজার নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। আহত বিজিবি সদস্যকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ৫১ বিজিবির একটি পিকআপ ডিমলা থেকে রংপুরে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা (বিপরীতমুখী) নাবিল পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিজিবির পিকআপটি দুমড়েমুচড়ে গেলে বিজিবি সদস্য ও পিকআপের চালক মোহাম্মদ আরিফ গুরুতর আহত হন।

ডিমলা থানার ওসি মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বিজিবির পিকআপ ও নাবিল পরিবহনের বাসটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম