১৬ মামলার আসামি ‘পিচ্চি রাজা’ গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি
১৪ জুন ২০২৫, ০০:০৩আপডেট : ১৪ জুন ২০২৫, ০০:০৩

যশোরের রেলগেটপাড়ার ১৬ মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী ‘পিচ্চি রাজা’ অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। শুক্রবার (১৩ জুন) দুপুরে যশোর বিজিবি ব্যাটালিয়ন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে গতকাল সন্ধ্যায় মদ ও বার্মিজ চাকুসহ তাকে গ্রেফতার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

দীর্ঘ এক যুগ ধরে যশোরে ভয়-ভীতি, হত্যা, ছিনতাই, মাদক ও অস্ত্র বাণিজ্যের মাধ্যমে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল এই পিচ্চি রাজা। পিচ্চি রাজার অপরাধ জগতের উত্থান হয় এক যুগ আগে আরেক শীর্ষ সন্ত্রাসী রমজান আলীর হাত ধরে। মাদক কারবারে জড়িত মা-বাবার ছায়ায় বেড়ে ওঠা পিচ্চি রাজা প্রথমে রেলগেট পশ্চিমপাড়ার চিহ্নিত অপরাধী রমজান ও সাগরের সঙ্গে জোট গড়ে তোলে। ফেনসিডিল, হেরোইন, অস্ত্র, বোমা তৈরি—সবই তার অপরাধমূলক কার্যক্রমের অংশ হয়ে ওঠে।

২০১২ সালের দিকে ইজিবাইকচালক শামিমকে শ্বাসরোধে হত্যার মাধ্যমে আলোচনায় আসে তার নাম। এরপর একে একে ছিনতাই, বোমাবাজি, মাদক পাচার, চাঁদাবাজি, হত্যা—সবখানেই তার নাম উঠে আসে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে পিচ্চি রাজাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে মদ ও বার্মিজ ছুরি উদ্ধার করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম জানান, যশোরের কুখ্যাত সন্ত্রাসী পিচ্চি রাজাকে বিজিবি সদস্যরা মাদক ও চাকুসহ গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মাদক ও অস্ত্রের ১৬টি মামলা রয়েছে। তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম