শীত-বৃষ্টিতে ভোগান্তি, তাপমাত্রা আরও কমার আভাস

কুড়িগ্রাম প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২২, ২০:০৩আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ২০:০৩

‘কয়দিন থাকি বেশি ঠান্ডাত গাড়ি (রিকশা) চলায়া শরীর খারাপ হইছে। পেটের দায় তাও গাড়ি নিয়া বের হইছি। কিন্তু আইজ ঝড়িতে (বৃষ্টিতে) মানুষ বেড়ায় নাই। কেমন করি কামাই হইবে! পেট তো ঠান্ডা-ঝড়ি মানে না।’ জেলা শহরে রিকশা নিয়ে বের হওয়া রিকশাচালক ইয়াসিন বলছিলেন কথাগুলো।

একই অবস্থা সদরের হলোখানা ইউনিয়নের বাসিন্দা রিকশাচালক নছর আলীর। তিনি বলেন, ‘ঠান্ডার সঙ্গে বৃষ্টি, সকাল থাকি যাত্রী নাই। সবারে ভোগান্তি।’

মাঘের শেষ ভাগে শীতের তীব্রতার সঙ্গে বৃষ্টির আগমন জনভোগান্তি বাড়িয়েছে বহুগুণে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভোর থেকে শুরু হওয়া বজ্রসহ বৃষ্টি শীতের তীব্রতায় বাড়তি মাত্রা যোগ করেছে। ফলে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষসহ স্থানীয় বাসিন্দারা। বিশেষত, যারা দিনমজুর, একদিন রোজগার না করলে যাদের পরিবারের মুখে খাবার জোগান দেওয়া কষ্টসাধ্য তাদের বিড়ম্বনা বেড়েছে। অনেকে বৃষ্টি উপেক্ষা করে রোজগারের আশায় বের হলেও নিরাশ হয়ে দুশ্চিন্তাকে সঙ্গী করে ঘুরে ফিরছেন।

কুড়িগ্রামের রাজারহাটের আবহাওয়া পর্যবেক্ষণাগার (কৃষি ও সিনপটিক) জানায়, শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ দিন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল পর্যন্ত বৃষ্টিপাত চলমান থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান জানান, দুই দিনের বৃষ্টিপাত শেষে তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এরপর ১৫ থেকে ২০ ফেব্রুয়ারির পর তাপমাত্রা বাড়তে থাকবে।

‘প্রকৃতি থেকে শীত বিদায়ের ঘণ্টা বাজাতেই এই বৃষ্টিপাত বলা চলে’, বলেন এই আবহাওয়াবিদ।

/আরকে/এফআর/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের