আদেশের ৮ বছরেও হিলির ব্যবসা প্রতিষ্ঠানে ইংরেজি সাইনবোর্ড সরেনি

হালিম আল রাজী, হিলি 
১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩৯

বিশ্বের একমাত্র দেশ বাংলাদেশ, যে দেশের মানুষকে ভাষার জন্য জীবন দিতে হয়েছে। জীবন দিয়ে ভাষাকে প্রতিষ্ঠিত করা দেশের আদালতের নির্দেশনা থাকলেও বাংলা ভাষার প্রচলনে কার্যকরী কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। 

দিনাজপুরের হিলিতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বেসরকারি অফিসগুলোতে ইংরেজিতে লেখা বিলবোর্ড রয়েছে। সব সাইনবোর্ড ও নামফলক বাংলায় লিখতে হবে—আদালতের এই আদেশ আট বছর আগের। এই আদেশ আজও বাস্তবায়ন হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। এসব বিলবোর্ডসহ সর্বক্ষেত্রে বাংলা ভাষার প্রচলনের দাবি জানিয়েছেন তারা।

২০১৪ সালের ১৭ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ দেশের সব স্থানের সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার, গাড়ির নম্বর প্লেট, সরকারি দফতরের নামফলক এবং গণমাধ্যমে ইংরেজি বিজ্ঞাপন ও মিশ্র ভাষার ব্যবহার বন্ধে সরকারকে ব্যবস্থা নিতে বলেন। এরপরও কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করায় এবং মানুষ এই সম্পর্কে সচেতন না হওয়ায় এখনও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও কোম্পানিগুলোর সাইনবোর্ড ব্যানার ফেস্টুন ইংরেজিতে লেখা হচ্ছে।

হিলির চার মাথামোড়ের বাসিন্দা শহীদ আহমদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, পৃথিবীর আর কোনও দেশের মানুষ ভাষার জন্য জীবন দেননি। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে সালাম, রফিক ও বরকতসহ অনেকের বুকের তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশ মাতৃভাষা হিসেবে বাংলা ভাষাকে পেয়েছি। শুধু তাই নয়, ইতোমধ্যে এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও স্বীকৃতি পেয়েছে। অথচ দেশে এখনও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও অফিসগুলোর বিলবোর্ড, ব্যানার ফেস্টুনে বাংলার পরিবর্তে ইংরেজি ভাষাকে ব্যবহার করা হচ্ছে। বাংলাকে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না, যা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। এমনকি এই ব্যাপারে আদালতের নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না।

হিলির মধ্যবাসুদেবপুর গ্রামের বাসিন্দা এনামুল হক বলেন, যে বাংলা ভাষা প্রতিষ্ঠার জন্য অনেকে জীবন দিয়েছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন। সে দেশে এখনও অনেক স্থানেই ইংরেজিতে সাইনবোর্ড ব্যানার লেখা হচ্ছে। এতে আমাদের মাতৃভাষাকে যেমন অসম্মানিত করা হচ্ছে, তেমনি অনেক অশিক্ষিত মানুষ রয়েছে যারা এসব পড়তে না পারায় বিপাকে পড়েন। অনেক স্থানে সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন। 

হিলি বাজারে আসা ভ্যানচালক সিরাজুল ইসলাম বলেন, আমরা ইংরেজি লেখা পড়তে পারি না। আমরা শুনেছি বাংলা ভাষার জন্য অনেকে জীবন দিয়েছেন। তাই সবাই বাংলা ভাষায় কথা বলে, ইংরেজির চর্চা ততটা নেই। কিন্তু বাজারে আসলে অনেক কোম্পানি ও দোকানের সাইনবোর্ড, বিলবোর্ড ইংরেজিতে লেখা। এতে আমাদের মতো সাধারণ মানুষে পড়তে সমস্যা হয়। দোকানের সাইনবোর্ড বাংলায় লেখা হলে পড়ে বুঝতে পারতাম।

হিলি বাজারের দোকানি সজল ইসলাম বলেন, আমরা বাংলা ভাষাকেই প্রাধান্য দিই। বাংলায় কথা বলতে যেমন ভালোবাসি তেমন লিখতেও ভালোবাসি। তবে এগুলো সাইনবোর্ড তো আর আমরা লিখিনি। এগুলো কোম্পানিগুলো সরবরাহ করেছে, আমরা শুধু টানিয়েছি। তবে এগুলো বাংলায় লিখলে ভালো হতো। এ বিষয়ে তো আমরা কোনও কিছু বলতে পারবো না। এগুলো কোম্পানির বিষয়, তারা ভালো বলতে পারবে।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর-এ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহারের জন্য আদালতের যে নির্দেশনা রয়েছে সে বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য সবার মাঝে আলোচনা করা হয়। সর্বস্তরের জনগণের মাঝে এ বিষয়ে সচেতনতা তৈরি না হলে এর প্রচলন করাটা খুব কষ্টকর। যে কারণে কিছু কিছু ক্ষেত্রে আইন প্রয়োগের প্রয়োজন হয়। কিছু কিছু কোম্পানি রয়েছে তারা তাদের প্রচারণার জন্য ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ডে ইংরেজি ভাষা ব্যবহার করে। আমরা এ বিষয়ে বরাবরই তাদের নিরুৎসাহিত করে আসছি। ব্যবসায়ীদের সতর্ক করার চেষ্টা করি। বাংলা ভাষাকে যে কষ্ট করে বুকের তাজা রক্ত দিয়ে মাতৃভাষা হিসেবে অর্জন করেছি, সেই অর্জন যেন আমাদের এসব কাজ দ্বারা ম্লান হয়ে না যায়। বাংলা ভাষার সর্বস্তরের ব্যবহারের যে নির্দেশনা সেটি সবাইকে যথাযথভাবে পালনের আহ্বান জানাই।

/এএম/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের