ব্যাংক থেকে টাকা তুলতে বেরোনোর ৫ দিন পর মিললো লাশ

রংপুর প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৫৯আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০৩

রংপুরে ব্যাংকের টাকা তুলতে বেরিয়ে নিখোঁজের পাঁচ দিন পর রাহেলা বেগম (৩৫) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে গংগাচড়া উপজেলার বুড়িরহাট কৃষি গবেষণা কেন্দ্রের পরিত্যক্ত একটি ভবন থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

রাহেলা বেগম রংপুর নগরীর ৬ নম্বর ওয়ার্ডের বাহাদুরসিং এলাকার মৃত আহেদ আলীর স্ত্রী।তিনি কৃষি গবেষণা কেন্দ্রের পাশেই চ্যাংমারী এলাকার আবাসনে বসবাস করতেন। তার একমাত্র ছেলে রায়হান (১৭) ঢাকায় চাকরি করেন। স্থানীয় একটি জুট মিলে চাকরি করতেন রাহেলা।

নিহতের স্বজনরা জানায়, রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড়ে অবস্থিত পূবালী ব্যাংক শাখায় রাহেলা বেগমের একটি ডিপিএস (ডিপোজিট পেনশন স্কিম) ছিল। সেখানে প্রতি মাসে টাকা জমা রাখতেন। কৃষি গবেষণা কেন্দ্রের কৃষি ফার্ম শ্রমিক সমিতির এক নেতার সঙ্গে পরিচয়ের সুবাদে তার মাধ্যমেও ব্যাংকে টাকা পাঠাতেন। ব্যাংকের সকল কাগজপত্রও তার কাছে ছিল। জমি কেনার কথা বলে গত বুধবার ব্যাংকের সকল টাকা উত্তোলনের জন্য বাসা থেকে বের হন রাহেলা। এরপর থেকে আর খোঁজ মেলেনি।

রবিবার সকালে কৃষি গবেষণা কেন্দ্রের একটি পরিত্যক্ত ভবনে তার লাশ পড়ে থাকতে দেখেন ফার্মের শ্রমিকরা। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

গংগাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার জানান, নিহতের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে