পতাকা বৈঠকে বিএসএফকে বিজিবির নিন্দা

পঞ্চগড় প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২২, ২১:০৮আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ২১:০৮

পঞ্চগড় জেলার সদর উপজেলার বাঙ্গালপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) লাঠির আঘাতে মো. আলম (২৯) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। সোমবার (২৮ ফেব্রুয়ারি) জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বাঙ্গালপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। আহত যুবক হাড়িভাসা ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামের আজির উদ্দিনের ছেলে।

এ ঘটনায় বিকালে ওই সীমান্তের মেইন পিলার ৭৫৫-এর ৭ সাব পিলার এলাকায় বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের এমন কর্মকাণ্ডে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্র ও স্থানীয়রা জানান, আলমসহ কয়েকজন যুবক ভারতীয় এলাকায় প্রবেশ করে। আলমকে একা পেয়ে ভারতের চানাকিয়া বিএসএফ ক্যাম্পের টহলরত এক সদস্য লাঠি দিয়ে মাথায় আঘাত করে ক্যাম্পে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় কিছুটা দূরে থাকা আলমের সহযোগীরা বিএসএফ সদস্যদের ওপর চড়াও হয়ে তাকে ছিনিয়ে আনেন। পরে আলম জেলা শহরের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেন। পতাকা বৈঠকে ভারতের চানাকিয়া কোম্পানির কমান্ডার নারায়ণ শিং ও বিজিবির ঘাগড়া কোম্পানি কমান্ডার সুবেদার দাইমুল ইসলাম নেতৃত্ব দেন।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘পতাকা বৈঠকের মাধ্যমে এ বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে বিজিবির পক্ষ থেকে। আত্মরক্ষার্থে এমনটি করতে হয়েছে বলে বিএসএফ জানিয়েছে। তবে বিএসএফের উচিত ছিল তাকে ধরে আমাদের হাতে তুলে দেওয়া। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের মাধ্যমে নিশ্চিত হয়ে ভারতে প্রবেশকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম