দিনাজপুরে ১০ টাকার চাল পাচ্ছেন এক লাখ ৩৮ হাজার ভোক্তা 

দিনাজপুর প্রতিনিধি
০৮ মার্চ ২০২২, ১৩:১৯আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৩:১৯

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বছরের প্রথম প্রান্তিকে দিনাজপুরে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মোট এক লাখ ৩৮ হাজার ১৭৮ জন ভোক্তার মধ্যে চাল বিতরণ করা হবে। সোমবার (৭ মার্চ) সকালে প্রথম প্রান্তিকের প্রথম দিন এই কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার আনোয়ার হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্তজা আল মুঈদ প্রমুখ।

জেলা খাদ্য নিয়ন্ত্রক সূত্রে জানা যায়, বছরে দুই প্রান্তিকে নিম্ন আয়ের মানুষের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করা হয়ে থাকে। জেলায় এই কর্মসূচিতে এবারে মোট এক লাখ ৩৮ হাজার ১৭৮টি ভোক্তার মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করা হবে। প্রতি ভোক্তা প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন। আগামী মাস থেকে এই চালের পাশাপাশি দারিদ্রসীমার নিচে বা দরিদ্র এসব পরিবারকে পুষ্টি সমৃদ্ধ চালও দেওয়া হবে।

চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন শেষে হুইপ ইকবালুর রহিম বলেন, দেশের জন্য দেশের মানুষের জন্য সরকার কাজ করে যাচ্ছে। যার ফলশ্রুতিতে এই খাদ্যবান্ধব কর্মসূচি। সরকার ভূমিহীন, গৃহহীন মানুষের জন্য বাসস্থানের ব্যবস্থা করছে। নিম্ন আয়ের মানুষের জন্য এই চালের ব্যবস্থা করেছে। তবে বিরোধীদল সরকারে থাকাকালে দেশের মানুষের জন্য কখনই ভাবেনি। 

জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম বলেন, কঠোর মনিটরিং ব্যবস্থায় ইউনিয়ন পর্যায়ে প্রকৃত ভোক্তা নিরূপণ করে এই চাল বিতরণ করা হচ্ছে। আমরা লক্ষ্য রাখছি যাতে প্রকৃত ভোক্তা এই সেবা পেয়ে থাকে। এর মধ্যে যদি কেউ মারা যায়, তবে ইউনিয়ন কমিটি আমাদের অবগত করেন। আমরা এ বিষয়ে নজরদারি করছি। 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী