ভারতে পাচারকালে ৬০ লাখ টাকার জন্মনিরোধক সরকারি ওষুধ আটক

কুড়িগ্রাম প্রতিনিধি
০৯ মার্চ ২০২২, ২০:৩৫আপডেট : ০৯ মার্চ ২০২২, ২০:৩৫

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা এলাকার সীমান্ত থেকে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণে জন্ম নিয়ন্ত্রণের সরকারি ওষুধ (সুখী বড়ি) আটক করেছে বিজিবি। এসব ওষুধের মূল্য প্রায় ৬০ লাখ টাকা। এ সময় ১০০ লিটার ডিজেলও আটক করা হয়েছে।

বিজিবি ও জয়মনিরহাট শুল্ক গুদাম সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৮ মার্চ) রাত ১০টার দিকে কুড়িগ্রাম ২২ বিজিবির অধীনে মাদারগঞ্জ বিওপি ক্যাম্প সদস্যরা এসব ওষুধ ও ডিজেল আটক করে।

মাদারগঞ্জ বিওপি কমান্ডার দেলোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ভারতে পাচারকালে বল্লভেরখাষ ইউনিয়নের জালিয়ার চর এলাকার আন্তর্জাতিক সীমানার মেইন পিলারের ১০৩৩-এর ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তর এলাকা থেকে এগুলো আটক করা হয়। পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গঙ্গাধর নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে গেছেন। মোট ৯৯ হাজার ৯০০ পাতা ওষুধ আটক করা হয়েছে। এর মূল্য ৫৯ লাখ ৯৮ হাজার ২০০ টাকা।

মাদারগঞ্জ বিওপি কমান্ডার দেলোয়ার হোসেন জানান, ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া জন্ম নিয়ন্ত্রণ ওষুধসহ ডিজেল আটক করা গেলেও চোরাকারবারিরা পালিয়ে গেছে। আটক সবকিছু জয়মনিরহাট শুল্ক গুদামে হস্তান্তর করা হয়েছে।

ভূরুঙ্গামারীর জয়মনিরহাট শুল্ক গুদামের সহকারী রাজস্ব কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমেদ জন্ম নিয়ন্ত্রণ ওষুধ ও ডিজেল হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়মিত মামলা শেষে জব্দ করা এসব ওষুধ ধ্বংস করার ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান