হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক

হিলি প্রতিনিধি
২৩ মার্চ ২০২২, ১৯:২৭আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৯:২৭

দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সীমান্ত দিয়ে মাদক পাচার বন্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় বিএসএফের প্রতিনিধি দল হিলি সীমান্তের শূন্যরেখায় এলে বিজিবির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তারা বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের গোলঘরে অধিনায়ক পর্যায়ে এক বৈঠকে মিলিত হন। এতে বাংলাদেশের পক্ষে ১৫ সদস্যের নেতৃত্ব দেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার গোলাম মহিউদ্দীন খন্দকার এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি এসএ শ্রিবাস্তব। 

এ সময় জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম ও ভারতের পতিরাম বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক ভালেন্দু ত্রিভেদী উপস্থিত ছিলেন। বিকালে বৈঠক শেষে বিএসএফের প্রতিনিধি দল একই পথে ভারতে ফিরে যান।

বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার গোলাম মহিউদ্দীন খন্দকার বাংলা ট্রিবিউনকে বলেন, করোনার কারণে দুই বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা বন্ধ ছিল। বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটা ভালো হওয়ায় এখন তা করা হচ্ছে। আমাদের দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে ভারতের দায়িত্বপূর্ণ এলাকার কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠক হয়েছে। বৈঠকে আমরা সীমান্তের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছি। আমাদের আলোচনার মূল বিষয় ছিল সীমান্ত দিয়ে যাতে ফেনসিডিলসহ কোনও ধরনের মাদক না আসে, অবৈধভাবে কোনও মানুষ পারাপার না হয়। এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে দুই বাহিনী।

/এএম/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে