বেগুনের কেজি ৫ টাকা

হিলি প্রতিনিধি
৩১ মার্চ ২০২২, ১৮:১৬ আপডেট : ৩১ মার্চ ২০২২, ১৮:১৬

সরবরাহ বাড়ায় দিনাজপুরের হিলিতে বেগুনের দাম কমেছে। সপ্তাহের ব্যবধানে ৩০ টাকা কেজির বেগুন পাইকারিতে পাঁচ টাকা বিক্রি হচ্ছে। দাম কমায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে হিলি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। ক্রেতারা বলছেন, এসব বেগুন কিছুটা নিম্নমানের। কেউ কেউ গরুকে খাওয়ানোর জন্য এসব বেগুন কিনছেন। তবে ভালোমানের বেগুনের কেজি ১০ টাকা বিক্রি হচ্ছে।

হিলি বাজারে কাঁচা বাজার করতে আসা লুৎফর রহমান বলেন, ‌‘বাজারে সবকিছুর দাম বেশি। যার কারণে বাজারে এলেই ভয় লাগে। তবে ঊর্ধ্বগতির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে বেগুনের দামে। দুদিন আগে যে বেগুন ৩০ টাকা কিনেছি, তা এখন পাঁচ এবং ১০ টাকা কেজি বিক্রি হচ্ছে। দাম কমায় আমাদের সুবিধা হয়েছে। অন্তত বেগুন ভর্তা ও ভাত খেয়ে বাঁচতে পারবো। সামনে রমজান। দাম কম থাকলে আমাদের জন্য সুবিধা।’

ইলিয়াস হোসেন বলেন, ‘বাজারে সব জিনিসের দাম ঊর্ধ্বমুখী। তবে হঠাৎ বেগুনের দাম কমেছে। কিছুটা নিম্নমানের বেগুন পাঁচ ও ভালোমানের ১০ টাকা বিক্রি হচ্ছে। আমার কয়েকটি গরু আছে। গরুকে খাওয়ানোর জন্য পাঁচ টাকা দরে ১০ কেজি বেগুন কিনেছি।’

সপ্তাহের ব্যবধানে ৩০ টাকা কেজির বেগুন পাইকারিতে পাঁচ টাকা বিক্রি হচ্ছে

হিলি বাজারে বেগুন বিক্রি করতে আসা কৃষক সিরাজুল ইসলাম বলেন, ‘গত সপ্তাহেও বেগুনের দাম ভালো ছিল। প্রথম দিকে ২০-২৫ টাকা কেজি দরে বেগুন বিক্রি করেছি। সেই সঙ্গে রমজান মাসে বেগুনের চাহিদা থাকায় আরও কিছু জমিতে গাছ লাগিয়েছিলাম। ওসব জমির গাছে বেগুন ধরেছে। পুরনো গাছগুলোতে আরও বেগুন আছে। ফলন ভালো হয়েছে। এরই মধ্যে বাজারে বেগুনের সরবরাহ বেড়েছে। এতে দামে ধস নেমেছে। কিছুটা ভালোমানের বেগুন ১০ টাকা বিক্রি করতে পারলেও একটু দাগযুক্তটা পাঁচ টাকা বিক্রি করতে হচ্ছে। এতে লাভ তো দূরের কথা উৎপাদন খরচ উঠছে না আমাদের। এভাবে চললে লোকসান গুনতে হবে।’

হিলি বাজারের সবজি বিক্রেতা বাবলুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রমজান ঘিরে দেশের বিভিন্ন অঞ্চলে প্রচুর পরিমাণ বেগুন গাছ লাগিয়েছেন কৃষকরা। ইতোমধ্যে এসব ক্ষেতের বেগুন একসঙ্গে উঠতে শুরু করেছে। ফলন ভালো হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে। কিন্তু সেই তুলনায় ক্রেতা নেই। ফলে ভালোমানের বেগুন ১২ টাকা আর দাগযুক্ত বেগুন সাত কেজি দরে খুচরা বিক্রি করছি।’

তিনি বলেন, ‘মানুষকে একপ্রকার জোর করে বেগুন দিতে হচ্ছে আমাদের। তবে কেউ কেউ গরুকে খাওয়ানোর জন্য পাঁচ টাকা কেজির বেগুন বেশি করে কিনে নিচ্ছেন।’

/এএম/
সম্পর্কিত
গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে আইনি নোটিশ
মূল্যস্ফীতি বেড়েছে, কমেছে মজুরি বৃদ্ধির হার
আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, এভাবে দাম বাড়লে কীভাবে বাঁচবো
সর্বশেষ খবর
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা, কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা, কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
টানা ৫ দিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক
টানা ৫ দিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক
অভিনেত্রী নাসিমা খানের মৃত্যু, বাংলা চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান
অভিনেত্রী নাসিমা খানের মৃত্যু, বাংলা চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও