টিসিবির পণ্য বিক্রিতে এক শতাংশ অনিয়ম হলেও ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী 

রংপুর প্রতিনিধি
৩১ মার্চ ২০২২, ২০:১৪আপডেট : ৩১ মার্চ ২০২২, ২১:১০

রমজান উপলক্ষে এক কোটি পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগ উড়িয়ে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, ‘টিসিবির পণ্য বিক্রিতে আমরা শতকরা ৯৯ ভাগ সফল হয়েছি। এক শতাংশ যদি অনিয়ম হয়ে থাকে তাহলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেবো।’

বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় রংপুর পুলিশ লাইন্স অডিটোরিয়ামে কমিউনিটি পুলিশিং সমাবেশে এসে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৬৮ টাকার বেশি কোথাও বিক্রি হচ্ছে না। ট্যারিফসহ অন্যান্য ট্যাক্স কমানোর ফলে ১৬১ টাকা দরে লিটার বিক্রি হচ্ছে। তবে কোথাও কোথাও ১৬৫ টাকা দামে বিক্রি হলেও ১৬৮ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে না।’

তিনি বলেন, ‘আমি প্রতি ঘণ্টায় ঘণ্টায় মনিটরিং করছি। তেলের দাম এর থেকে আর বেশি দরে বিক্রি হওয়ার কোনও সুযোগ নেই। অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

মন্ত্রী বলেন, ‘আমরা এক কোটি মানুষকে দুইবার টিসিবির পণ্য সাশ্রয়ী মূল্যে দেবো। সে জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, ‘হুড়োহুড়ি করার কোনও প্রয়োজন নেই। পুরো মাসের পণ্য কিনে রাখার দরকার নেই। একেবারে কিনতে চাইলে চাহিদা বাড়তে পারে। চিন্তা নেই, এসব পণ্যের মূল্য আর বাড়বে না।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
এবার কোরবানির পশুর চামড়া পাচারের সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী
চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
কোরবানির পশুর চামড়ার দাম বাড়ালো সরকার, ঢাকায় বর্গফুটে ২ টাকা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের