৪ মাস পর হিলি দিয়ে ভারত থেকে মটরশুঁটি আমদানি

হিলি প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২২, ২১:৪৯আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ২১:৪৯

দেশের বাজারে চাহিদা ও দাম ভালো থাকায় আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে মটরশুঁটি আমদানি শুরু হয়েছে। আমদানিকৃত মটরশুঁটি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।

বুধবার বিকালে বন্দর দিয়ে এ বছর প্রথমবারের মতো মটরশুঁটি আমদানি শুরু হয়। এদিন পিকআপে দুই টন ৬৮৮ কেজি মটরশুঁটি আমদানি করা হয়। ভারতের জগৎবাবা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান এসব মটরশুঁটি রফতানি করছে। যা হিলি স্থলবন্দরের মেসার্স খান ইন্টারন্যাশনাল আমদানি করছে। 

ভারতের আসালসোল অঞ্চল থেকে প্রতি টন ২০০ মার্কিন ডলারে মটরশুঁটি আমদানি করা হচ্ছে। যা কাস্টমসে ৪১০ মার্কিন ডলার মূল্যে শুল্কায়ন করা হচ্ছে। শুল্ক ও বন্দরের অন্যান্য খরচসহ ২৫ টাকা পড়ছে মটরশুঁটির কেজি। এর আগে গত নভেম্বর মাসে বন্দর দিয়ে মটরশুঁটি আমদানি করা হয়েছিল।

হিলি স্থলবন্দরের মটরশুঁটি আমদানিকারক হারুন উর রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাজারে দেশি মটরশুঁটির সরবরাহ কম থাকায় দাম তুলনামূলক বেশি। দেশের বাজারে ভারতীয় মটরশুঁটির চাহিদা রয়েছে। সামনে ঈদ ঘিরে মটরশুঁটির চাহিদার কথা মাথায় রেখে দাম নিয়ন্ত্রণে আবারও আমদানি করা হচ্ছে। দেশি মটরশুঁটি পর্যাপ্ত পরিমাণ বাজারে উঠলে এবং সরবরাহ বাড়লে ভারতীয় মটরশুঁটির চাহিদা কমে যাবে। সেমসয় মটরশুঁটি আমদানি বন্ধ করে দেওয়া হবে। তবে যতিদন চাহিদা থাকবে ততদিন মটরশুঁটি আমদানি করা হবে।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে মটরশুঁটি আমদানি শুরু হয়েছে। প্রথমদিন দুই টন ৬৮৮ কেজি মটরশুঁটি আমদানি হয়েছে। এতে সরকারের রাজস্ব আয় যেমন বাড়বে তেমনি বন্দর কর্তৃপক্ষের দৈনন্দিন আয় বাড়বে। আর মটরশুঁটি যেহেতু কাঁচামাল এবং দ্রুত পচনশীল তাই এটি যেন আমদানিকারকরা দ্রত খালাস করে নিতে পারেন, সেজন্য বন্দর কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। আশা করছি কোনও সমস্যা হবে না।’

/এএম/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
৭ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু, হাজারো ট্রাক আটকে আছে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম