আমদানি বন্ধ থাকলেও বাড়েনি পেঁয়াজের দাম, স্বস্তিতে ক্রেতারা

হিলি প্রতিনিধি
১১ এপ্রিল ২০২২, ১৪:৫৫আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৫:১৮

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গত ১৩ দিন ধরে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। আগের আমদানিকৃত পেঁয়াজ এখনও শেষ হয়নি। এ কারণে সরবরাহ স্বাভাবিক থাকায় দাম কমতির দিকে রয়েছে।

ভারতীয় পেঁয়াজ ১৬ টাকা কেজি দরে এবং দেশীয় পেঁয়াজ কেজিপ্রতি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। এদিকে গুদামে মজুত পেঁয়াজ শেষ হলে আমদানি চালুর আশা আমদানিকারকদের।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আমিনুল ইসলাম বলেন, রমজানে সব পণ্যের দাম যখন ঊর্ধ্বমুখী, তখন পেঁয়াজের বাজার কিছুটা স্বস্তিদায়ক। প্রতিবছর রমজানে পেঁয়াজের বাজারে আগুন লাগলেও এবারের পরিস্থিতি ভিন্ন। আগে পেঁয়াজ ২০ টাকা কেজি বিক্রি হয়েছিল, রমজান শুরুর পর কমে ১৬ টাকায় বিক্রি হচ্ছে।

পেঁয়াজ বিক্রেতা শাকিল খান বলেন, রমজানের আগে বন্দর দিয়ে পর্যাপ্ত পেঁয়াজ আমদানি হওয়ায় বর্তমানে বন্ধ।  তবে বাজারে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এ কারণে দাম আগের মতোই আছে। তবে ক্রেতা সংকট দেখা দিয়েছে। বিক্রি নেই বললেই চলে।

হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, সরকারি ঘোষণা অনুযায়ী ২৯ মার্চ পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাবে—এই খবরে বন্দরের আমদানিকারকদের যার যতটুকু ইমপোর্ট পারমিট নেওয়া ছিল এবং এলসি খোলা ছিল, সেগুলোর বিপরীতে পেঁয়াজ আমদানি করেন। এতে বন্দর দিয়ে পেঁয়াজের বাড়তি আমদানি হতে থাকে। ২৯ মার্চ পর্যন্ত প্রচুর পেঁয়াজ আমদানি হয়। মজুত পেঁয়াজ শেষ হলে আবারও আমদানি শুরু হবে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, বন্দর দিয়ে সর্বশেষ ২৯ মার্চ একদিনে ৬৩টি ট্রাকে এক হাজার ৬৯০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছিল। এরপর থেকে এখন পর্যন্ত বন্দর দিয়ে আমদানি বন্ধ রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
পুরোনো বৈদ্যুতিক গাড়ি আমদানির সুযোগ চান ব্যবসায়ীরা
বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ ১০ লাখ টাকার পণ্য ধ্বংস করলো হিলি কাস্টমস
সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি: ভারতের সহকারী হাইকমিশনার
সর্বশেষ খবর
বর্জ্য থেকে বিদ্যুৎ: পরিবেশের ঝুঁকি কতটা 
বর্জ্য থেকে বিদ্যুৎ: পরিবেশের ঝুঁকি কতটা 
‘স্প্যানিশ ফুটবলে মেসি-রোনালদোর বিনিয়োগ আমাদের জন্য সম্মানের’
‘স্প্যানিশ ফুটবলে মেসি-রোনালদোর বিনিয়োগ আমাদের জন্য সম্মানের’
স্বাধীনতার কত বছর পর ঢাকার সিনেমায় ফেরেন শবনম, জানালেন নিজেই
স্বাধীনতার কত বছর পর ঢাকার সিনেমায় ফেরেন শবনম, জানালেন নিজেই
এআইয়ের সঙ্গে কথা বলতে বলতে ‘ভূত’ দেখছেন? আসলে কী হচ্ছে
এআইয়ের সঙ্গে কথা বলতে বলতে ‘ভূত’ দেখছেন? আসলে কী হচ্ছে
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা?