রাশিয়া-ইউক্রেনকে ছাড়িয়ে সবচেয়ে বেশি গম আসছে আর্জেন্টিনা থেকে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
০৪ জুলাই ২০২৬, ১৩:৩৭আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১৩:৩৭

দেশে গম আমদানির উৎসে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের গম আমদানির প্রধান উৎস ছিল রাশিয়া ও ইউক্রেন। তবে সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে সেই চিত্র বদলে গেছে। এবার প্রথমবারের মতো রাশিয়া ও ইউক্রেনকে পেছনে ফেলে বাংলাদেশের গম আমদানির শীর্ষ উৎসে পরিণত হয়েছে আর্জেন্টিনা।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশে মোট ৭৪ লাখ ৩৪ হাজার টন গম আমদানি হয়েছে, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ গম আমদানির রেকর্ড। আগের অর্থবছরের তুলনায় গম আমদানি বেড়েছে প্রায় ২৫ শতাংশ।

এনবিআরের তথ্য বলছে, গত অর্থবছরে আর্জেন্টিনা থেকে ২২ লাখ টন গম আমদানি করেছে বাংলাদেশ। এ জন্য ব্যয় হয়েছে ৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। মোট গম আমদানির প্রায় ৩০ শতাংশই এসেছে দেশটি থেকে, যা আর্জেন্টিনাকে বাংলাদেশের সবচেয়ে বড় গম সরবরাহকারী দেশে পরিণত করেছে।

জানা গেছে, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশের গম আমদানির উৎসে পরিবর্তন আসতে শুরু করে। সরবরাহে অনিশ্চয়তা, যুদ্ধজনিত ঝুঁকি এবং আন্তর্জাতিক বাজারের পরিবর্তিত পরিস্থিতির কারণে আমদানিকারকেরা বিকল্প উৎসের দিকে ঝুঁকতে থাকেন। এরই ধারাবাহিকতায় ২০২৫-২৬ অর্থবছরে আর্জেন্টিনা শীর্ষ অবস্থানে উঠে আসে।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের গম আমদানিকারক দেশগুলোর মধ্যে আর্জেন্টিনার অবস্থান ছিল চতুর্থ।

অন্যদিকে, রাশিয়া থেকে গম আমদানি উল্লেখযোগ্যভাবে কমেছে। সদ্য বিদায়ী অর্থবছরে দেশটি থেকে ১৬ লাখ ৭৯ হাজার টন গম আমদানি হয়েছে, যা মোট আমদানির ২৩ শতাংশ। অথচ ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট গম আমদানির ৪৪ শতাংশই এসেছিল রাশিয়া থেকে। অর্থাৎ এক বছরের ব্যবধানে রাশিয়ার অংশদারত্ব প্রায় অর্ধেকে নেমে এসেছে।

শুধু আমদানির পরিমাণই নয়, আর্জেন্টিনা থেকে গম আমদানিতে অংশ নেওয়া প্রতিষ্ঠানের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠান দেশটি থেকে গম আমদানি করলেও ২০২৫-২৬ অর্থবছরে আর্জেন্টিনা থেকে গম আমদানি করেছে ৪৬টি প্রতিষ্ঠান।

বর্তমানে বাংলাদেশের নরম গমের প্রধান উৎস দেশগুলোর মধ্যে রয়েছে রাশিয়া, ইউক্রেন, আমেরিকা, আর্জেন্টিনা, রোমানিয়া, বুলগেরিয়া ও ব্রাজিল।

এদিকে, ব্রাজিল থেকেও গম আমদানি বেড়েছে। গত অর্থবছরে দেশটি থেকে ৪ লাখ ৭৬ হাজার টন গম আমদানি হয়েছে, যা মোট আমদানির ৬ দশমিক ৪১ শতাংশ। এর আগের অর্থবছরে ব্রাজিলের অংশ ছিল মাত্র ২ শতাংশ।

দামের দিক থেকেও ব্রাজিল ছিল সবচেয়ে প্রতিযোগিতামূলক। এনবিআরের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ব্রাজিল থেকে টনপ্রতি গম আমদানি করা হয়েছে গড়ে ২৫৫ মার্কিন ডলারে, যা ছিল সবচেয়ে কম। অন্যদিকে, আর্জেন্টিনা থেকে টনপ্রতি গম আমদানির গড় মূল্য ছিল ২৫৭ মার্কিন ডলার। অর্থাৎ ব্রাজিল তুলনামূলক কম দামে গম সরবরাহ করলেও দেশটি এখনও বাংলাদেশের প্রধান গম সরবরাহকারী উৎসে পরিণত হতে পারেনি।

এ প্রসঙ্গে চট্টগ্রাম চলাচল ও সংরক্ষণ কার্যালয়ের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক মো. সাকিব রেজওয়ান বলেন, ‘একসময় গম বেশি আমদানি হতো রাশিয়া-ইউক্রেন থেকে। গেলো অর্থবছরে আমদানির উৎস পাল্টে গেছে। আর্জেন্টিনাসহ অন্যান্য দেশ থেকেও গম আমদানি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গম আমদানি হয় বিশেষ করে সমুদ্রপথে। এ ক্ষেত্রে ৬০ শতাংশ খালাস হয় চট্টগ্রাম বন্দরে। বাকি ৪০ শতাংশ খালাস হয় মোংলা বন্দর দিয়ে।’ 

/এমএএ/
সম্পর্কিত
হিমাগারে পচছে আলু, প্রতিদিনই ফেলা হচ্ছে গাড়ি ভরে
আমদানি ফলের দাম কমাতে এলসি খোলার শর্ত শিথিল
থ্রি-স্টার ও ফাইভ-স্টার হোটেলে পচা মাংস জব্দ, কেএফসিতেও অভিযান
সর্বশেষ খবর
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
গ্যাস সংকটের শেষ কোথায়?
গ্যাস সংকটের শেষ কোথায়?
রেসিং ট্র্যাকে দুর্ঘটনায় দক্ষিণি সুপারস্টার অজিত কুমার, কেমন আছেন অভিনেতা
রেসিং ট্র্যাকে দুর্ঘটনায় দক্ষিণি সুপারস্টার অজিত কুমার, কেমন আছেন অভিনেতা
ঢাকায় রাশিয়া পতাকা দিবস উদযাপন
ঢাকায় রাশিয়া পতাকা দিবস উদযাপন
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি