একদিনের ব্যবধানে ২০ টাকা কমলো বেগুনের দাম

হিলি প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২২, ১৩:২৪আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১৩:২৪

দিনাজপুরের হিলিতে একদিনের ব্যবধানে বেগুনের দাম কেজিতে ২০ টাকা কমেছে। বর্তমানে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম কমায় ক্রেতাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।

শনিবার (১৬ এপ্রিল) হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারের সবগুলো সবজির দোকানে বেগুনের সরবরাহ রয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) বাজারের অধিকাংশ দোকানে বেগুন ছিল না। এদিকে লেবুর দাম হালিপ্রতি ১০ টাকা কমেছে। কয়েকদিন আগে ৩০ টাকা হালি বিক্রি হলেও বর্তমানে ২০ টাকায় বিক্রি হচ্ছে। 

বেগুনের দাম কমায় ক্রেতাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে

হিলি বাজারে বেগুন কিনতে আসা মিরাজুল ইসলাম বলেন, ‘ইফতারিতে বেগুনি খাওয়া হয়। এ কারণে নিয়মিত বেগুন কিনি। কিন্তু গতকাল শুক্রবার ৪০ টাকার বেগুন একলাফে বেড়ে ৮০ টাকায় উঠে যায়। আবার সব দোকানে পাওয়াও যাচ্ছিল না। আজ অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে। সব দোকানেই বেগুন পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে দাম কমে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।’

সবজি বিক্রেতা শাহিনুর আলম বলেন, ‘আমরা যে পার্শ্ববর্তী বিরামপুর ও পাঁচবিবি হাট থেকে বেগুন কিনি, সেখানে গতকাল হঠাৎ করেই বেগুনের ঘাটতি দেখা দেয়। একদিকে সরবরাহ কম, অন্যদিকে বাইরের পাইকাররা আসায় বাড়তি দামে বেগুন কিনতে হয়েছিল। এ কারণে দাম বেড়ে ৮০ টাকা হয়ে যায়। তবে আজ বেগুনের সররবাহ বেড়েছে। দামও কমেছে কেজিপ্রতি ২০ টাকা।’

/এসএইচ/
সম্পর্কিত
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের