রাতে বাড়ি ফেরেননি কৃষক, সকালে মিললো ঝুলন্ত লাশ

দিনাজপুর প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২২, ১৩:১০আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১৩:১০

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় শহীদুল ইসলাম (৬০) নামে এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুরে একটি হাসকিং মিলের পরিত্যক্ত ঘরের বারান্দা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

শহীদুল ইসলাম উপজেলার দক্ষিণ বাসুদেবপুর নয়াপাড়া গ্রামের মৃত আশরাফ মন্ডলের ছেলে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ছুরি ও মামলার নথিপত্র উদ্ধার হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার রাতে বাড়িতে ফেরেননি শহীদুল। সকালে লাশ উদ্ধারের বিষয়টি এলাকাবাসীর কাছে জানতে পারেন স্বজনরা। শহীদুলের সঙ্গে স্থানীয় একজনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সেই বিরোধকে কেন্দ্র করেও এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা তাদের।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে। এই ঘটনায় মামলার প্রস্তুতিও চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম