শসার কেজি ১০ টাকা 

হিলি প্রতিনিধি
২০ এপ্রিল ২০২২, ১৪:১৯আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৪:৪১

সরবরাহ বাড়ায় মাত্র একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে শসার দাম কেজি প্রতি ২০ টাকা করে কমেছে। একদিন আগেও প্রতি কেজি শসা ৩০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা ১০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে অন্য সবজিরও দাম কমেছে।  

 বুধবার (২০ এপ্রিল) সরেজমিন হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রতিটি সবজির দোকানেই পর্যাপ্ত পরিমানে শসার সরবরাহ রয়েছে। কিন্তু শসা কেনার মানুষ নেই। অনেক দোকানি জোর করে ক্রেতাদের শসা গছিয়ে দিচ্ছেন। শসা ছাড়াও কমেছে বেগুনের দাম। কেজিতে ১০ টাকা করে কমে এখন ৫০ কেজি দরে বেগুন বিক্রি হচ্ছে। একইভাবে ২০ টাকা করে কমে ঢেঁড়স ও করলা ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যসব সবজির দাম আগের মতোই রয়েছে।

হিলি বাজারে সবজি কিনতে আসা সেলিম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, কয়েকদিন ধরেই শসা ৩০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তবে এখন তা ১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যান্য সবজি কেনার সঙ্গে সঙ্গে দোকানিরা এক রকম জোর করে শসা দিয়ে দিচ্ছেন। ঢেঁড়স ও বেগুনের দাম আগের তুলনায় কিছুটা কমছে। 

 হিলি বাজারের সবজি বিক্রেতা বিপ্লব শেখ বাংলা ট্রিবিউনকে বলেন, রমজানে শসার ভালো চাহিদা থাকে। বেশ কয়েকদিন ধরেই ৩০ টাকা দরে শসা বিক্রি হয়েছে। কিন্তু গতকাল থেকে বাজারে সরবরাহ বাড়ায় এখন ১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মূলত আশপাশের অঞ্চলের সব শসা একই সময়ে বাজারে আসতে শুরু করায় চাহিদার তুলনায় সরবরাহ বেড়েছে। এতে কমেছে দাম। 

/টিটি/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম