‘বিএনপি-জামায়াত ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রে লিপ্ত’

কুড়িগ্রাম প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২২, ১৮:০১আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১৮:০১

সাংগঠনিক কার্যক্রমের ওপর স্থগিতাদেশ প্রত্যাহারের পর দলীয় কার্যক্রমে আবারও সক্রিয় হয়ে উঠেছে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ। শনিবার (২৩ এপ্রিল) শোভাযাত্রা ও ছাত্র সমাবেশের আয়োজন করেছে তারা।

সারাদেশে বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতার অভিযোগ এনে এর প্রতিবাদে এই শোভাযাত্রা ও ছাত্র সমাবেশের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ছাত্রলীগ কর্মীরা এই শোভাযাত্রা ও সমাবেশে অংশ নেন।

এর আগে গত ১৯ নভেম্বর শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপের অভিযোগে ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদ। প্রায় পাঁচ মাস পর গত ২১ এপ্রিল স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।

শনিবার দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বর থেকে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

শোভাযাত্রা ও ছাত্র সমাবেশের আয়োজন করেছে জেলা ছাত্রলীগ

সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মমিনুর রহমান মুমিন, সদর ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন সেলিমসহ ছাত্রলীগ নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, ‘সারাদেশে অস্থিতিশীলতা তৈরি করার জন্য বিএনপি-জামায়াত জোট ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রে লিপ্ত আছে। তারা দেশবিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতায় লিপ্ত। কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ তাদের এই হীন উদ্দেশ্য সফল হতে দেবে না।’ সারাদেশে এই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ছাত্রলীগসহ দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

/এএম/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম