খানসামায় বজ্রাঘাতে প্রাণ গেলো ২ জনের

দিনাজপুর প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২২, ১৬:১৭ আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ১৬:১৭

দিনাজপুরের খানসামায় বজ্রাঘাতে দুই জনের মৃত্যু ও দুই জন আহত হয়েছেন। শনিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার হোসেনপুর ও সুবর্ণখুলী এলাকায় এই ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ভেড়ভেড়ী ইউনিয়নের হোসেনপুর গ্রামের ওসমান গণির ছেলে শাহ আলম (৫০) ও আংগারপাড়া ইউনিয়নের সুবর্ণখুলী গ্রামের ফজলুল হকের স্ত্রী মাজেদা বেগম (৪০)।  

এ ছাড়াও মৃত শাহ আলমের স্ত্রী উম্মে ও মৃত মাজেদা বেগমের মেয়ে ফুলকলি আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মারা যাওয়া শাহ আলমের স্ত্রী উম্মে বলেন, সকালে আমরা দুই জনে নিজ বাসার বারান্দায় গাভির দুধ সংগ্রহ করছিলাম। এ সময় বজ্রাঘাতের ঘটনা ঘটলে আমার স্বামী ও আমি আহত হই। পরে হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান।

এদিকে, মারা যাওয়া মাজেদা বেগমের পরিবারের লোকজন জানান, স্বামী ও তার দুই সন্তান মিলে নিজ জমিতে শসা তুলছিলেন মাজেদা। তারপর সেখানে বজ্রাঘাতের ঘটনা ঘটে। পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তার বলেন, এরকম ঘটনা অনাকাঙ্ক্ষিত। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই নিহতের পরিবারের খোঁজ খবর নিয়েছি এবং প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দিয়েছি। এ ছাড়াও আরও সহায়তার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ডিসি সম্মেলনে ত্রাণমন্ত্রী  হাওর ও উত্তরাঞ্চলে বজ্রপাত মোকাবিলায় সেল্টার নির্মাণ করা হবে
কিশোরগঞ্জে বজ্রাঘাতে তিন কৃষকের মৃত্যু
বৃষ্টির মধ্যে নামলেন নদে, বজ্রাঘাতে মৃত্যু
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম