১৬০ টাকার তেল ১৮০-তে বিক্রি, ডিলারকে জরিমানা 

কুড়িগ্রাম প্রতিনিধি
১০ মে ২০২২, ১৭:৩৫আপডেট : ১০ মে ২০২২, ১৭:৩৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ধার্য মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় এক ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার (১০ মে) উপজেলার বলদিয়া ইউনিয়নের কাশিম বাজারের মুন্না স্টোরের মালিককে এই জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী ও কচাকাটা থানা এলাকার বসুন্ধরা সয়াবিন তেলের ডিলার মুন্না স্টোর প্রতি লিটার সয়াবিনের বোতলে ১৬০ টাকা লেখা থাকলেও খুচরা ব্যবসায়ীদের কাছে ১৮০ টাকা দরে বিক্রি করছিলেন। এই অপরাধে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিক ও কচাকাটা থানা পুলিশ এ অভিযানে অংশ নেয়।

ভোক্তা অধিকার অধিদফতর কুড়িগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, জরিমানার পাশাপাশি ওই ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী