নীলগাই ধরে জবাই করলো গ্রামবাসী

ঠাকুরগাঁও প্রতিনিধি
১২ মে ২০২২, ১৮:১৪আপডেট : ১২ মে ২০২২, ১৮:২১

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে সীমান্ত পেরিয়ে ভারত থেকে আসা বিলুপ্তপ্রায় প্রাণী নীলগাই ধরে জবাই করেছে গ্রামবাসী। বৃহস্পতিবার (১২ মে) বেলা সাড়ে ১২টার দিকে ওই উপজেলার ধর্মগড় ইউনিয়নের উত্তর মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ধর্মগড় ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ‘এইমাত্র খবর পেলাম গ্রামবাসী একটি নীলগাই উদ্ধার করে অসুস্থ থাকায় জবাই দিয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি (ইউএনও) জানিয়েছি।’

ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়,  অনেক লোক মিলে ধরে নীলগাইটিকে জবাই করছেন।

রানীশংকৈলের ইউএনও সোহেল সুলতান জুলকার নাঈন স্টিভ বলেন, ‘বিলুপ্তপ্রায় প্রাণী নীলগাই জবাই দেওয়া ঠিক হয়নি। তবে গ্রামের মানুষের বক্তব্য, নীলগাইটি খুব অসুস্থ ছিল। খবর পেয়ে সেখানে বন বিভাগের লোক পাঠানো হয়েছে। এ বিষয়ে তারা ব্যবস্থা গ্রহণ করবেন।’

এ বিষয়ে ঠাকুরগাঁও বন বিভাগের সহকারী বন সংরক্ষক সোহেল রানা টেলিফোনে বলেন, ‘নীল গাইটিকে আগেই জবাই করে হত্যা করায় সেটিকে বাঁচানোর কোনও সুযোগ বন বিভাগের ছিল না। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে কী কী অপরাধ সংগঠিত হয়েছে সে ব্যাপারে তদন্ত করা হচ্ছে। আমরা তদন্ত রিপোর্ট দেবো। তবে এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেবে রাজশাহী বন বিভাগ। তাদের প্রতিনিধি ঘটনাস্থলে রওয়ানা দিয়েছেন। বন বিভাগের লোকজন প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছে। নীলগাইটি মৃত অবস্থায় আমাদের হেফাজতে আছে।’

উল্লেখ্য, ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার পটুয়া গ্রামে দেখা মেলে সীমান্ত পেরিয়ে আসা একটি স্ত্রী নীলগাইয়ের। সেটিকে রামসাগর জাতীয় উদ্যানের মিনি চিড়িয়াখানায় নিয়ে আসা হয়। পরে ২০১৯ সালের ২২ জানুয়ারি নওগাঁ জেলার মান্দা উপজেলার জোতবাজারে একটি পুরুষ নীলগাই ট্রাকে করে পাচার করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করেন। পরে বংশবিস্তারের আশায় পুরুষ নীলগাইটিকে রামসাগর জাতীয় উদ্যানে স্ত্রী নীলগাইয়ের সঙ্গে রাখা হয়। সঙ্গী পাওয়ার প্রায় একমাস আট দিন পর চলতি বছরের ১৬ মার্চ বিকালে রামসাগরের কৃত্রিম বনে দৌড়াদৌড়ি করার সময় ঘেরা দেওয়া নেটের ভেতর আটকে মারা যায় দেশের একমাত্র স্ত্রী নীলগাইটি।

ওই বছরের ১৭ এপ্রিল নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নিমইল ইউনিয়নের কালুপাড়া সীমান্তে আরও একটি নীলগাই উদ্ধার হয়। পরে সেটিকেও রামসাগর জাতীয় উদ্যানে নিয়ে আসা হয়। প্রায় এক মাস পর ১৯ মে রামসাগরে রাখা দুটি পুরুষ নীলগাইয়ের মধ্যে নওগাঁ থেকে উদ্ধার হওয়া নীলগাইটি মারা যায়। পরে ২০২০ সালের ১৯ আগস্ট রামসাগর জাতীয় উদ্যানে থাকা একমাত্র নীলগাইটিকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়।

 

 

/এমএএ/
সম্পর্কিত
ফার্মেসিতে কাঁধের ক্ষত দেখিয়ে চিকিৎসা নিলো হনুমান
মাজারের পুকুরে ফিরতে ছটফট করছে কুমিরটি, ১৯ দিন কিছু খায়নি
ডিআইজির কার্যালয়ে প্রবেশ করেছিল এক জোড়া কালনাগিনী
সর্বশেষ খবর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’:   সাবিলা নূর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’: সাবিলা নূর
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা