ডুবে গেছে পাকা ধান, শ্রমিক সংকটে দিশেহারা কৃষক

হিলি প্রতিনিধি
১৫ মে ২০২২, ১৫:৫৭আপডেট : ১৫ মে ২০২২, ১৫:৫৯

শ্রমিক সংকটে দিনাজপুরের হিলিতে বোরো ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বৃষ্টি হওয়ায় অনেক জমির ধান পানিতে ডুবে গেছে। এতে যেমন কাটতে সমস্যা হচ্ছে, তেমনই ধানের ফলন কমে যাওয়ায় শঙ্কা দেখা দিয়েছে। 

হিলির ইসমাইলপুরের কৃষক শরিফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি পাঁচ বিঘা জমিতে ধান চাষ করেছি। কিন্তু সব ধান পানিতে ডুবে গেছে। এতে খুব বিপাকে পড়েছি। শ্রমিকও পাচ্ছি না। যেটুকু পাওয়া যাচ্ছে, এক বিঘা জমির ধান কাটতে ছয়-সাত হাজার টাকা লাগছে। যেখানে ধানের ফলন হতো ২০ মণ, এখন সেখানে ১২ থেকে ১৪ মণ করে হবে। এতে খরচই উঠবে না।’

আরেক কৃষক মজনু মিয়া বলেন, ‘গত দুই দিনের বৃষ্টিতে আমাদের অনেক ক্ষতি হলো। সব ধান পানিতে ডুবে গেছে। হেলে পড়া ও পানিতে ডোবা ধান শ্রমিকরা কাটতেও চাইছে না। বাধ্য হয়ে নিজেরা কাটছি। ওপরের কিছু ধান কাটতে পারলেও বাকি ধান পানিতে হারিয়ে যাচ্ছে। এর কারণে ধানের ফলন কম হবে।’

হিলির চন্ডিপুর গ্রামের কৃষক মাহবুব আলম বলেন, ‘অনেক আগেই ধান পেকেছে, কিন্তু শ্রমিকের অভাবে কাটতে পারেনি। তার ওপর বৃষ্টিতে সমস্যা আরও প্রকট হলো।’

বৃষ্টি হওয়ায় অনেক জমির ধান পানিতে ডুবে গেছে

কৃষক হাবিবুর রহমান বলেন, ‘আমি জিরা ধান লাগিয়েছি। এটা আরও কিছুদিন মাঠে থাকতো। কিন্তু বৃষ্টির কারণে ধানগুলো পড়ে গিয়ে আমরা খুব ক্ষতি হলো।’

কৃষক শাহাদুজ্জামান বলেন, ‘শুধুমাত্র শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারিনি। ফলে দুদিনের বৃষ্টিতে সব ধান পানিতে ডুবে গেছে।’

ধান কাটা শ্রমিক শাহাবুদ্দিন ইসলাম বলেন, ‘কয়েকদিন আগেও ধান কাটা মজুরি কিছুটা কম ছিল, হঠাৎ বৃষ্টি হওয়ায় ধান পড়ে গিয়ে পানিতে ডুবে গেছে। এ কারণে এখন এক বিঘা জমির ধান কাটার মজুরি নিচ্ছি ছয় থেকে সাত হাজার টাকা।’

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা ড.মমতাজ সুলতানা বলেন, ‘চলতি মৌসুমে উপজেলায় সাত হাজার ১১০ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ করা হয়েছে। ইতোমধ্যেআমাদের এলাকার ৮০ ভাগ ধান কাটা হয়েছে। বৃষ্টির কারণে মাঠে থাকা পাকা ধান, যা কৃষকরা কাটতে পারেনি, সেটার একটু ক্ষতি হতে পারে। তবে তার পরিমাণ খুব বেশি নয়। আর কাঁচা ধান যেগুলো রয়েছে, সেটির কোনও সমস্যা হবে না। বিশেষ করে যেসব ধান দাঁড়িয়ে আছে, সেগুলোর সমস্যা হবে না।’

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি