হিলিতে কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু

হিলি প্রতিনিধি
১৭ মে ২০২২, ১২:৪৪আপডেট : ১৭ মে ২০২২, ১২:৪৪

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে সরকার নির্ধারিত দামে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় হিলি খাদ্যগুদাম চত্বরে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম ধান সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় এক কৃষকের কাছ থেকে ১ টন ধান কেনা হয়।

খাদ্যগুদাম কর্মকর্তা জোসেফ হাসদা বাংলা ট্রিবিউনকে বলেন, চলতি মৌসুমে হিলি খাদ্যগুদামে কৃষকদের কাছ থেকে ৯৭৪ টন ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধান ২৭ টাকা কেজি দরে কেনা হবে। এছাড়া মিলারদের কাছ থেকে ৪০ টাকা কেজি দরে ৪২৭ টন চাল সংগ্রহ করা হবে। আজ থেকে ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে, চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

এ সময় সেখানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, পৌর মেয়র জামিল হোসেন, প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মোস্তাফিজুর রহমান, হিলি এলএসডি খাদ্যগুদাম কর্মকর্তা জোসেফ হাসদা ও খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসএইচ/
সম্পর্কিত
নওগাঁর ‘জিরা ধান’ ঢাকায় গিয়ে যেভাবে হচ্ছে ‘মিনিকেট’ 
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী