ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৮ মে ২০২২, ১২:৫৪আপডেট : ১৮ মে ২০২২, ১৬:৪৩

ঠাকুরগাঁওয়ে নবীন হাসান নামে এক সাংবাদিকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে আনোয়ারা বেগম নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ মে) ডিজিটাল নিরাপত্তা আইনের ৫৭ ধারায় ঠাকুরগাঁও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করা হয়।

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস রমেশ কুমার ডাগা বিষয়টি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

নবীন হাসান ডিবিসি টেলিভিশন, দৈনিক মানবকণ্ঠ, ডেইলি বাংলাদেশ ও দৈনিক লোকায়ন পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি। ইউপি সদস্য আনোয়ারা ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের ৭-৮-৯ সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য।

জানা যায়, ডিবিসি টাইম ডট কম নামে একটি অনলাইন পত্রিকা ইউপি সদস্য আনোয়ারা বেগমের নামে একটি সংবাদ প্রকাশ করে। এর জেরে তিনি মামলা দায়ের করেন।

এ বিষয়ে নবীন হাসান জানান, ওই সংবাদের বিষয়ে তিনি কিছুই জানেন না। মামলার বিবরণীতে তাকে ডিবিসি টাইমস ডট কমের ঠাকুরগাঁও প্রতিনিধি উল্লেখ করা হয়েছে। কিন্তু ডিবিসি টাইমস ডট কমের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। তিনি ডিবিসি টাইমসের প্রতিনিধি নন। তিনি ডিবিসি টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। উদ্দেশ্যমূলকভাবে হয়রানির উদ্দেশ্যে এ মামলা করা হয়েছে।

মামলার পরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবসহ গণমাধ্যমকর্মীরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। 

পিবিআই ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম রেজাউল ইসলাম বলেন, ‘এখনও কোর্টের আদেশ হাতে পাইনি, পেলে তদন্ত করে আদালতে পেশ করবো।’ 

/এমএএ/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি