ব্যবসায়ীর গুদামে ৩ হাজার লিটার সয়াবিন তেল

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
১৮ মে ২০২২, ১৫:৫৬আপডেট : ১৮ মে ২০২২, ১৬:০৩

কু‌ড়িগ্রাম সদর উপজেলায় গুদামে অ‌বৈধভাবে মজুত করা তিন হাজার ১৯১ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ মে) দুুপুরে উপজেলার কৃষ্ণপুর তালতলা এলাকায় অভিযান চালিয়ে তেল উদ্ধার করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের বাজার তদারকি দল। 

অ‌ভিযান সূ‌ত্রে জানা গে‌ছে, তালতলার ভাই ভাই ট্রেডার্স নামের প্রতিষ্ঠা‌নের গুদামে দুই হাজার ৮৯৬টি এক লিটারের বোতল এবং ৫৯টি পাঁচ লিটারের বোতলে মোট তিন হাজার ১৯১ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। তেল মজুত ও যথাযথ দামে বিক্রি না করায় প্রতিষ্ঠান মালিক মোশাররফ হোসেন মনিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

গুদামে সংরক্ষিত আগের দামের সব তেল বোতলের গায়ের দামে (১ লিটার ১৬০ টাকা, ৫ লিটার ৭৬০ টাকা) ভোক্তার কাছে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রফিকুল ইসলাম ও সদর থানা পুলিশ সহযোগিতা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কুড়িগ্রামের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান ব‌লেন, ‌‘জনস্বার্থে ভোক্তা অধিকারের এই অভিযান অব্যাহত থাকবে।’

/এসএইচ/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক