কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

কুড়িগ্রাম প্রতিনিধি
২২ মে ২০২২, ০১:৫৯আপডেট : ২২ মে ২০২২, ০১:৫৯

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, দুধকুমার, ধরলা ও তিস্তাসহ সবকটি নদ-নদীর পানি বাড়ছে। অব্যাহত পানি বৃদ্ধিতে এসব নদ-নদী অববাহিকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফসলি জমি তলিয়ে গেছে। বাড়িঘরের চারপাশে তৈরি হয়েছে জলাবদ্ধতা। বোরো ধান নিয়ে বিপাকে পড়েছেন অববাহিকার চাষিরা। বন্যার আশঙ্কা করছেন তারা। তবে এখনই বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বাসিন্দা বেলাল হোসেন জানান, ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলের নিচু এলাকা ইতোমধ্যে তলিয়ে যেতে শুরু করেছে। অনেকের বাড়িঘরের চারপাশে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যা হতে পারে।

বেলাল বলেন, ‘প্রতিদিনই পানি বাড়ছে। ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের তীরবর্তী অনেক ফসলি জমি পানিতে নিমজ্জিত হয়ে গেছে। বাসিন্দারা বন্যা মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার চেয়ে নিজেদের আবাদ করা ধান রক্ষায় দিশাহারা হয়ে পড়েছেন।’

যাত্রাপুর হাট এলাকার বাসিন্দা উজ্জ্বল বলেন, গত কয়েকদিন ধরে দ্রুত পানি বাড়ছে। ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়ে যাত্রাপুর হাটের নিচু এলাকায় পানি প্রবেশ করেছে।

কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত নাগেশ্বরী উপজেলার বাসিন্দা মামুনর রশীদ জানান, তাদের এলাকাতেও নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। উপজেলার বামনডাঙা ইউনিয়ন ঘুরে এসে তিনি বলেন, সেখানে নদীর পানি বৃদ্ধির পাশাপাশি জলাবদ্ধতার কারণে স্থানীয় বাসিন্দাদের ধানক্ষেত পানিতে ডুবে গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে মামুন বলেন, কুটিবামনডাঙা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের তীর সংরক্ষণ কাজের সাইটে ঠিকাদারের লোকজন পানি নিষ্কাশনের পাইপ বন্ধ করায় সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

এদিকে পাউবো জানিয়েছে, আগামী কয়েকদিন ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। ধরলা ও তিস্তাসহ অন্যান্য নদ-নদীর পানি স্থিতিশীল থাকতে পারে। তবে এখনও জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার পূর্বাভাস পাওয়া যায়নি।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘স্থানীয়ভাবে বৃষ্টিপাত এবং সীমান্তবর্তী ভারতীয় অংশে ভারী বৃষ্টির কারণে জেলার নদ-নদীর পানি বাড়ছে। তবে এখনই বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার পূর্বাভাস নেই।’

আগামী কয়েকদিন ব্রহ্মপুত্রের পানি কিছুটা বাড়ার সম্ভাবনা থাকলেও অন্যান্য নদ-নদীর পানি স্থিতিশীল থাকতে পারে বলে জানান তিনি। 

তিস্তা অববাহিকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিপূর্ণ থাকলেও তা মেরামতে কাজ চলছে জানিয়ে পাউবোর নির্বাহী প্রকৌশী বলেন, ‘জেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে নদী ভাঙনরোধে কাজ চলমান রয়েছে। প্রচুর পরিমাণ জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো জরুরি অবস্থা মোকাবিলায় প্রস্ততি রয়েছি আমরা।’

সম্ভাব্য বন্যা মোকাবিলায় জেলা প্রশাসনের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, ‘বন্যা মৌসুম এসে গেছে। আমরা জেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা সভা করেছি। সংশ্লিষ্ট সকল বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’

বন্যায় উদ্ধার তৎপরতা ও ত্রাণ সহায়তা বিতরণের প্রস্তুতির বিষয়ে জেলা প্রশাসক বলেন, ‘প্রত্যেক উপজেলায় আমাদের স্পিডবোট রয়েছে। এছাড়া ত্রাণসামগ্রী পরিবহনের জন্য জেলা প্রশাসনের পাশাপাশি এনজিওগুলোর কিছু নৌকা রয়েছে। জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখায় পর্যাপ্ত খাদ্য ও টাকা বরাদ্দ রয়েছে। প্রয়োজনে আরও বরাদ্দ চাওয়া হবে।’ 

 

/এএম/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী