হেরোইন রাখার দায়ে একজনের আমৃত্যু কারাদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি
৩০ মে ২০২২, ১৩:৩১আপডেট : ৩০ মে ২০২২, ১৩:৩১

গাইবান্ধায় ১০০ গ্রাম হেরোইন রাখার দায়ে ঠান্ডা মিয়া (৪০) নাম এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৩০ মে) দুপুর ১২টায় গাইবান্ধা জেলা ও দায়রা জর্জ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ঠান্ডা মিয়ার বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের আরজি শাহাপুর গ্রামে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ প্রিন্স জানান, ঠান্ডা মিয়া মাদক ব্যবসায়ী। পুলিশ তাকে হেরোইনসহ হাতেনাতে আটক করে। আদালতে এই মামলা চলাকালে দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ঠান্ডা মিয়াকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। 

মামলার এজাহারের বরাত দিয়ে ফারুক আহম্মেদ প্রিন্স জানান, ২০১৯ সালের ১৪ অক্টোবর গোপন তথ্যের ভিত্তিতে ঠান্ডা মিয়ার বাড়িতে মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার শরীর তল্লাশি করে পলিথিনের প্যাকেটে মোড়ানো ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাদি হয়ে ঠান্ডা মিয়ার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। পরে চার্জশিটেও তাকে একমাত্র অভিযুক্ত দেখানো হয়।

/এসএইচ/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী