অপহরণের পর হত্যা, নদীর পাড়ে লাশ পুঁতে ফেলেছে তারা

কুড়িগ্রাম প্রতিনিধি
০২ জুন ২০২২, ২২:১০আপডেট : ০২ জুন ২০২২, ২২:৫২

কুড়িগ্রামের রৌমারীতে শালু মিয়া (৩৫) না‌মে এক ব্যক্তিকে অপহরণের তিন মাস ২০ দিন পর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুন) বিকালে উপজেলার বাঘেরহাটের দক্ষিণ পাশের টেকানী গ্রামের জিঞ্জিরাম নদীর পাড় থেকে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করা হয়।

রৌমারী থানার ও‌সি মোন্তাছের বিল্লাহ বলেন, ‘ঠিক কী কার‌ণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও নি‌শ্চিত হওয়া যায়‌নি। তদন্ত চলছে।’

গত ১১ ফেব্রুয়ারি রাতে শালু মিয়াকে অপহরণ করে গুম করার অভিযোগ ওঠে। ২৯ এপ্রিল শালু মিয়াকে অপহরণের অভিযোগে স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন ও খয়বর আলীসহ অজ্ঞাত আরও তিন জনকে আসামি করে রৌমারী থানায় মামলা করেন শালুর স্ত্রী রেজেকা খাতুন।

এ ঘটনায় ৩০ মে রাতে মোবাইল নম্বর ট্র্যাকিং করে জাকির হোসেনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে রৌমারী থানায় এনে ৩১ মে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃত জাকির হোসেন উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও একই ইউনিয়নের চর কাউয়ারচর গ্রামের সোহরাব আলীর ছেলে। হত্যাকাণ্ডের শিকার শালু মিয়া একই ইউনিয়নের কাউয়ারচর গ্রামের মৃত চাঁন মন্ডলের ছেলে।

ঘটনার সূত্র ধরে বুধবার (১ জুন) ঢাকায় অভিযান চালিয়ে শালু মিয়া হত্যায় জড়িত খয়বর আলী ও জিয়াকে গ্রেফতার করে পুলিশ। তাদের রৌমারীতে এনে বৃহস্পতিবার (২ জুন) শালু মিয়ার লাশ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত খয়বর আলী (৩২) রৌমারী উপজেলার ঝগড়ার চরের ছলে হকের ছেলে এবং জিয়া (৫০) চর কাউয়ারচরের তালেবের ছেলে।

শালু মিয়ার স্ত্রী রেজেকা খাতুন বলেন, ‘আমার স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে ইউপি সদস্য জাকির হোসেনের ব্যবসায়িক বিরোধ চলছিল। এরই সূত্র ধরে চলতি বছরের ১১ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি মীমাংসার জন্য জাকির হোসেন আমার স্বামীকে ফোনে দাঁতভাঙ্গা ইউনিয়নের স্লুইসগেট এলাকায় যেতে বলে। আমার স্বামী ফোন পেয়ে দ্রুত ওই স্থানে চলে যান। আমিও তার পেছনে পেছনে সেখানে যাই। গিয়ে দেখি জাকির, খয়বর আলীসহ অজ্ঞাত আরও দুই-তিন জন সেখানে অবস্থান করছে। তাদের সঙ্গে আমার স্বামীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামীকে তারা তুলে নিয়ে যায়। এরপর থেকে স্বামী নিখোঁজ। তখন স‌ন্দেহ হয়, স্বামী‌কে অপহরণের পর হত্যা করে লাশ গুম করেছে তারা।’

ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, ‘৩০ মে মামলার প্রধান আসামি ইউপি সদস্য জাকির হোসেনকে ঢাকা থেকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।  বুধবার ঢাকায় অভিযান চালিয়ে খয়বর আলী ও জিয়াকে গ্রেফতার করে রৌমারীতে আনা হয়। তাদের দেওয়া তথ্যমতে, বৃহস্প‌তিবার বিকা‌লে শালু মিয়ার লাশ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের