যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে নিহত ৩

দিনাজপুর প্রতিনিধি
০৭ জুন ২০২২, ০২:১৩আপডেট : ০৭ জুন ২০২২, ০২:১৯

দিনাজপুর সদরের ব্যাঙকালি এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লেগে শিশুসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। এর মধ্যে ২১ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৬ জুন) রাত ৮টার দিকে সদর উপজেলার ব্যাঙকালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— পঞ্চগড় সদর উপজেলা হাফিজাবাদ ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের আব্দুর রহিম (৪০) ও একই উপজেলার লাইসা (২)। অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে আহসান পরিবহনের একটি বাস পঞ্চগড় থেকে ঢাকায় যাচ্ছিল। ব্যাঙকালি এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লেগে সেতুর রেলিংয়ে আটকে যায়।

স্থানীয়রা বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানায়। খবর পেয়ে দিনাজপুর, সৈয়দপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে আনার পর তিন জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, তিন জন নিহত হয়েছেন। তাদের পরিচয় নিশ্চিত হয়ে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ আলম বলেন, মৃত অবস্থায় দুই জনকে হাসপাতালে আনা হয়েছে। আহত অবস্থায় ২২ জনকে আনা হয়েছিল। এর মধ্যে এক শিশু মারা গেছে। বাকিদের চিকিৎসা চলছে। 

/এএম/এমএস/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক রাশিদুল আহত
চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যানের কারণে ফেরিঘাটে বাস ডুবেছে: সেতুমন্ত্রী
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের