বাঁচলো না গরুটি, রক্ষা করতে গিয়ে প্রাণ গেলো মা-ছেলেরও

গাইবান্ধা প্রতিনিধি
১৬ জুন ২০২২, ১৬:২৩আপডেট : ১৬ জুন ২০২২, ১৬:২৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরুকে রক্ষা করতে গিয়ে জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) বিকাল ৩টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের মহিষমুড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন- রহিমা বেগম (৩৫) ও তার ছেলে রিফাত মিয়া (১২)। রহিমা বেগম মহিষমুড়ী গ্রামের বাবু মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে ফাঁকা জমিতে গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন রিফাত। এ সময় জমিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় গরুটি। পরে রিফাত গরুটিকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় রহিমা বেগম ছেলেকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। গরুটিও মারা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কামদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু জানান, ঘটনাটি উপজেলা প্রশাসন ও পুলিশকে জানানো হয়েছে।

এ নিয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের