মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবাকে হত্যা, বাবা-ছেলের মৃত্যুদণ্ড

রংপুর প্রতিনিধি
৩০ জুন ২০২২, ১৯:১১আপডেট : ৩০ জুন ২০২২, ১৯:১১

রংপুরের কাউনিয়ায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা আবুল বাশারতকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার মামলায় আসামি মাহবুর ইসলাম ও তার বাবা নুর আমিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া দু’জনকে ১০ হাজার টাকা করে জরিমানারও আদেশ দেন আদালত। বৃহস্পতিবার (৩০ জুন) বিকালে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক তারিক হোসেন এ রায় দেন। 

বাদীপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি নয়নুর রহমান টফি এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় আসামি বাবা ও ছেলে আদালতে উপস্থিত ছিল। পরে পুলিশি পাহারায় দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণে জানা যায়, কাউনিয়া উপজেলার জিগাবাড়ি গ্রামের আবুল বাশারতের মেয়েকে পার্শ্ববর্তী বিশ্বনাথপুর গ্রামের মাহবুর ইসলাম স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতো। এ ঘটনায় মাহবুরের বাবাকে বিচার দেন তিনি। তবে ছেলের অপকর্মের ঘটনার সুষ্ঠু সমাধান করেননি দণ্ডপ্রাপ্ত নুর আমিন। উল্টো তিনি বিভিন্নভাবে আবুল বাশারতকে হুমকি দেন। এ নিয়ে উভয় পরিবারের সদস্যদের মধ্যে কয়েক দফা ঝগড়াও হয়। এসব ঘটনার জেরে ২০১৮ সালের ২৫ নভেম্বর আবুল বাশারতের ওপর মাহবুর ইসলাম ও তার বাবা নুর আমিনের নেতৃত্বে হামলা চালানোর অভিযোগ ওঠে। 

হামলায় গুরুতর আহত আবুল বাশারতকে উদ্ধার করে স্থানীয়রা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মাহবুর ইসলাম তার বাবা নুর আমিনসহ সাত জনের নাম উল্লেখ করে কাউনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে চার আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় ২০ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে নুর আমিন ও তার ছেলে মাহবুর ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ শোনান আদালত। এছাড়া অপর দুই আসামি মাইদুল ও মাহফুজার রহমানকে বেকসুর খালাস দেওয়া হয়। 

তবে আসামিপক্ষের আইনজীবী রশীদ চৌধুরীর দাবি তারা ন্যায্য বিচার পাননি। আদেশের বিষয়ে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী