বজ্রাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, বড় ভাই আহত

ঠাকুরগাঁও প্রতিনিধি
০২ জুলাই ২০২২, ১৯:৪০আপডেট : ০২ জুলাই ২০২২, ১৯:৪০

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রাঘাতে এক ভাইয়ের মৃত্যু ও আরেক ভাই আহত হয়েছেন। শনিবার (২ জুলাই) দুপুরে উপজেলার কষা মন্ডলপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

বজ্রাঘাতে মারা গেছেন রেজওয়ানুল হক শুকরু (৩৫)। তিনি পেশায় কৃষক। তার বড় ভাই মহরুল হক (৪২) আহত হয়েছেন। তারা উপজেলার কোষারাণীগঞ্জ ইউনিয়নের কষা মন্ডলপাড়া গ্রামের ভানু মোহাম্মদ সৈয়দ আলীর।

স্থানীয় ইউপি সদস্য শামীম হোসেন বাদশা জানান, দুপুরে বাড়ির পাশে জমিতে তারা দুই ভাই আমন ধান লাগানোর জন্য কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে রেজওয়ানুল হকের মৃত্যু হয়। এ ঘটনায় আরেক ভাই মহরুল হক আহত হন। আহত ভাই চিকিৎসাধীন রয়েছেন।

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
উত্তর-পূর্বাঞ্চলে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে, বজ্রাঘাতে ৫ জনের মৃত্যু
নৌকায় রঙ দেওয়ার সময় বজ্রাঘাতে দুই জনের মৃত্যু
সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রাঘাতে বিজিবির দুই সদস্য আহত 
সর্বশেষ খবর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’:   সাবিলা নূর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’: সাবিলা নূর
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা