হিলি বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে ৮ দিন 

হিলি প্রতিনিধি
০৩ জুলাই ২০২২, ১২:৪২আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৪:১৫

ঈদুল আযহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা আট দিন ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে সরকারি ছুটি ব্যতীত বন্দরের কার্যক্রম চলবে। এছাড়া হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার করা হবে।

শনিবার (২ জুলাই) হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক পত্রে বন্ধের বিষয়টি জানা গেছে।

মোস্তাফিজুর রহমান বলেন, ‌‌‘আগামী ১০ জুলাই ঈদুল আজহা। এ কারণে ৯ জুলাই থেকে ১৪ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত ছয় দিন হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া ৮ জুলাই শুক্রবার ও ১৫ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৬ জুলাই থেকে বন্দর দিয়ে আবারও পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে। বিষয়টি চিঠির মাধ্যমে ভারতীয় রফতানিকারকসহ সংশ্লিষ্ট সব দফতরকে অবহিত করা হয়েছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, ৯ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করা হলেও সরকারি ছুটির দিন ব্যতীত বন্দরের ভেতরের সব কার্যক্রম চালু থাকবে। এ সময় আমদানিকারকরা চাইলে বন্দরের ভেতরে আটকে পড়া পণ্য খালাস করে নিতে পারবেন।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদিউজ্জামান জানান বলেন, বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম চলবে।

/এসএইচ/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের