ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, প্রাণ গেলো শিশুর

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৮ জুলাই ২০২২, ১৪:৫৪আপডেট : ১৮ জুলাই ২০২২, ১৫:০২

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জেরিন আক্তার (২) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার (১৬ জুলাই) সকালে উপজেলার ভোমরাদহ মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার (১৮ জুলাই) ভোরে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

জেরিন আক্তার ওই গ্রামের জাকির হোসেনের মেয়ে। এ ঘটনায় পীরগঞ্জ থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের নামে মামলা করেছেন তিনি।

গ্রেফতারকৃতরা হলেন—ভোমরাদহ মন্ডলপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে সজীব (২২), স্ত্রী সানজিদা আক্তার (৩৫), একই গ্রামের রেজাউল করিমের স্ত্রী রোজিনা বেগম (৫০) ও তার ছেলে ফিরোজ আলী (৩৫) এবং জহির উদ্দিনের ছেলে নয়ন (২২)।

স্থানীয়দের বরাত দিয়ে পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাধন জানান, গত ১৫ জুলাই বিকালে জাকির হোসেনের বাড়ির পাশে আব্দুল মতিনের ছেলে সজীব ফুটবল খেলছিলেন। এ সময় বলটি জাকিরের মেয়ের গায়ে লাগে। এ নিয়ে দুই পরিবারের সদস্যদের মাঝে বাগবিতণ্ডা হয়। ওই দিনই এ ঘটনায় স্থানীয়ভাবে মীমাংসা হয়ে গিয়েছিল। কিন্তু পরদিন শনিবার সকালে সজীব জাকিরের বাড়ির দিকে গেলে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মারামারি শুরু হলে জাকিরের স্ত্রীর কোলে থাকা জেরিন আঘাত পায়। আহতাবস্থায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মামলার পর অভিযুক্ত পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
র‌্যাবের অভিযানে স্টার্লিং সাবমেশিনগান উদ্ধার, সর্বহারা পার্টির দুই সদস্য গ্রেফতার
অনলাইন ক্যাসিনোর মাস্টারমাইন্ড ওয়াসিম হালদার গ্রেফতার
ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
সর্বশেষ খবর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’:   সাবিলা নূর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’: সাবিলা নূর
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা